হবিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য পদযাত্রা

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৩:১৩:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৩:১৩:০৬ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ৫ আগস্ট : নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”। দিবসের শুরুতে শহরের জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ছাত্র-জনতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের প্রধান সড়কগুলোতে আয়োজিত এ পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি।
পদযাত্রায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক বহন করে শৃঙ্খলাবদ্ধভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচির ব্যানারে “জুলাই চেতনায় গড়বো বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানটি তুলে ধরা হয়।
পদযাত্রা চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং শেখ হাসিনার দ্রুত বিচারের দাবিও জানান।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ লিংকন, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হাজী এনামুল হক এনামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com