উডব্রিজ, ভার্জিনিয়া, ৭ আগস্ট : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, আহত ও ক্ষতিগ্রস্ত মানুষের সাহস, আত্মত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল শনিবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া (ডিএমভি) অঞ্চলে অনুষ্ঠিত হবে দিনব্যাপী স্মরণানুষ্ঠান ‘৩৬ জুলাই: United in Resilience, Ignited for the Future’।
Center for Society and Culture-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহ-আয়োজক হিসেবে রয়েছে July House, Bangladeshi American Network for Democracy (BAND), The Bengal Council, SAVE এবং Socchar। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে Daily Waddaa।
আয়োজকরা জানান, এ আয়োজন শুধু জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা ঐক্য, ন্যায়বিচার ও সংহতির চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক পরিবেশনা এবং কমিউনিটির অংশগ্রহণের মাধ্যমে ইতিহাসকে জীবন্ত রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য।
ভার্জিনিয়ার Freedom High School Auditorium-এ দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে দিনব্যাপী এই স্মরণানুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ও সম্পূর্ণ বিনামূল্যে। তবে আসনসংখ্যা সীমিত থাকায় আগ্রহীদের আগাম RSVP করার অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই থাকবে জুলাইভিত্তিক গ্রাফিতি ও পোস্টার প্রদর্শনী, বিশেষ জুলাই বইয়ের স্টল, খাবারের স্টল, বুটিক, কমিউনিটি ব্যবসায়ীদের কিয়স্ক এবং দর্শনার্থীদের পারস্পরিক পরিচিতি ও মতবিনিময়ের সুযোগ।
দিনব্যাপী আয়োজনের প্রথম পর্ব ‘স্মরণ, সংলাপ ও সাংস্কৃতিক আয়োজন’-এ থাকবে বিশেষ আলোচনা সভা, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নাট্য পরিবেশনা এবং জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের সাবেক প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া টেকসই উন্নয়নকর্মী ও লেখক ফায়েজ আহমেদ তৈয়্যব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে শহীদ রাব্বির দুই বোন তাঁদের অভিজ্ঞতা, স্মৃতি এবং ন্যায়বিচারের প্রত্যাশার কথা তুলে ধরবেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের মৌখিক ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়ে বক্তব্য রাখবেন July Records-এর প্রতিষ্ঠাতা কাজী ওয়ালী উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। অনুষ্ঠানে ‘Grief to Strategy: Healing, Activism, and Policy Engagement’ শীর্ষক একটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে মডারেটরের দায়িত্ব পালন করবেন আহমেদ সাবিত (হোস্ট, স্টুডিও ৩৬)। প্যানেল আলোচনায় অংশ নেবেন ড. নুসরাত রহমান (Senior Researcher, American Psychiatric Association), মুনসেবা ফখরুল (Public Transit Engineer, Diaspora Researcher and Civic Organizer) এবং শাফকাত রাব্বি (Finance and Geopolitics Expert)।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে মানবাধিকারকর্মী ও নির্মাতা মুশফিকুর রহমান জোহান পরিচালিত প্রামাণ্যচিত্র ‘Eyes That Speak’-এর যুক্তরাষ্ট্রে প্রথম প্রদর্শনী। জুলাই গণঅভ্যুত্থানে দৃষ্টিশক্তি হারানো আন্দোলনকারীদের অভিজ্ঞতা, বেদনা ও সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের দর্শকদের সামনে প্রদর্শিত হবে।
সন্ধ্যায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এ পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিশিষ্ট নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বক্তব্য দেওয়ার পাশাপাশি তাঁর নির্বাচিত অডিওভিজ্যুয়াল কনটেন্ট উপস্থাপন করবেন এবং দর্শকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।
এ পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ (John Danilowicz)। একই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুইজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হবে।
সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে প্রথমে মঞ্চে পরিবেশনা করবে ডিএমভিভিত্তিক ব্যান্ড CFR। এরপর অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় রক সংগীতশিল্পী জন কবির।
আয়োজকদের প্রত্যাশা, স্মৃতি, ইতিহাস, চলচ্চিত্র, নাটক, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে ‘৩৬ জুলাই’ শুধু একটি স্মরণানুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সংহতির বন্ধন আরও সুদৃঢ় করার একটি সম্মিলিত প্রয়াস হয়ে উঠবে।