মার্গারেট ফিলি/Oakland County Jail
হোয়াইট লেক টাউনশিপ, ৮ আগস্ট : ওকল্যান্ড কাউন্টির একটি স্কি রিসোর্টে স্কি ঢালের পাদদেশ দিয়ে গাড়ি চালানোর আগে অ্যালকোহল ও গাঁজা সেবনের দায়ে এক নারীকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
হোয়াইট লেক টাউনশিপের ‘আলপাইন ভ্যালি স্কি এরিয়া’-তে গত ২৪ ফেব্রুয়ারি স্কি ঢালের পাদদেশ দিয়ে গাড়ি চালানোর ঘটনায় ৫৮ বছর বয়সী মার্গারেট ফিলিকে বৃহস্পতিবার ৩০ দিনের কারাদণ্ডের পাশাপাশি দুই বছরের প্রবেশন (পরীক্ষামূলক নজরদারি) এবং ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। ওকল্যান্ড কাউন্টি সার্কিট কোর্টের অনলাইন নথিতে এ তথ্য পাওয়া গেছে।
সরকারি কৌঁসুলিরা জানান, ফিলি শিশুদেরসহ স্কিয়ার ও স্নোবোর্ডারদের খুব কাছ দিয়ে গাড়ি চালিয়ে তাদের বিপদের মুখে ফেলেছিলেন।
আদালতের আদেশ অনুযায়ী, তাঁর গাড়িটি এক বছরের জন্য ব্যবহারের অনুপযোগী করে রাখা হবে। নথিপত্রে বলা হয়েছে, ফিলিকে অ্যালকোহল ও অবৈধ মাদক সেবন থেকে বিরত থাকতে হবে এবং তা নিশ্চিত করতে নিয়মিত মাদক ও অ্যালকোহল পরীক্ষা দিতে হবে। এছাড়া অ্যালকোহল পরিবেশন করা হয় এমন কোনো প্রতিষ্ঠানেও তিনি প্রবেশ করতে পারবেন না।
এর আগে নেশাজাতীয় দ্রব্য বা অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগে ফিলিকে অভিযুক্ত করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, ঘটনার আগে ফিলিকে গাঁজা সেবন করতে দেখা যায় এবং গাড়ি চালানোর সময় তিনি স্কি বুট পরেছিলেন।
কৌঁসুলিরা জানান, ঘটনাস্থলে নেওয়া শারীরিক সক্ষমতা ও ভারসাম্য পরীক্ষার (ফিল্ড সোব্রাইটি টেস্ট) সময় ফিলির ভারসাম্যহীনতা ও অস্পষ্টভাবে কথা বলার লক্ষণ দেখা যায়। এ সময় তিনি এক পুলিশ কর্মকর্তাকে ‘নাৎসি ডুড’ (নাৎসি লোক) বলে সম্বোধন করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এটি ছিল ফিলির তৃতীয় অপরাধ।
মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাঁর আইনজীবী রবার্ট মোরাড তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।
Source & Photo: http://detroitnews.com