বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৩:২১:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৩:২১:২৭ পূর্বাহ্ন
বাফেলো, ১১ আগস্ট : যুক্তরাষ্ট্রের বাফেলো, নিউইয়র্কে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। গত ৯ আগস্ট (রবিবার) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের প্রেসিডেন্ট ও লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আজহারুল কবির চৌধুরী (সাজু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট জুনেল আহমদ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা নুমান আহমেদ হানিফ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আহাদ, বিয়ানীবাজার সমিতির বর্তমান সভাপতি ইশফাক আমিন চৌধুরী, রিয়েলটর নাজমুল হোসেন ও তাঁর টিমসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া, লতিফ ট্রাভেলসের মাধ্যমে বিভিন্ন সময়ে পবিত্র হজ পালনকারী সম্মানিত হাজিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা লতিফ ট্রাভেলসের মাধ্যমে হজ পালনের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানের নতুন শাখার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দিনার খান হাসু, শাহীন আহমেদ, সৈয়দ রুহুল করিম কুটি ও ফয়সল আহমেদ।
বক্তারা লতিফ ট্রাভেলসের সেবা, পেশাদারিত্ব ও হজযাত্রীদের সহযোগিতার অভিজ্ঞতা তুলে ধরে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের আন্তরিক উপস্থিতি, ভালোবাসা ও সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল লেইস।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com