হবিগঞ্জ, ১২ আগস্ট : "প্রকৃতিকে সাজাবো সবুজে, দূষণ তাড়াবো সহজে" এ প্রতিপাদ্যকে সাথে নিয়ে সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের তৃতীয় পর্যায়ে আজ ১২ আগস্ট (বুধবার) হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ফুল, ফল, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।
এ উপলক্ষে বেলা ১২ টায় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে ও আহরাজ উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমদ ইকবাল, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীর চন্দ্র দে, সাংবাদিক শোয়েব চৌধুরী, শিক্ষক জহিরুল ইসলাম, শিক্ষিকা তাহমিনা আক্তার, স্বপ্ন সোসাইটির প্রতিস্টাতা সৈয়দ তাহমিদ ইসলাম, গাছ মামা খ্যাত মো: রায়হান প্রমুখ। বক্তারা স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন অভিযানের ভূয়সী প্রশংসা করেন।