লেক টাউনশিপ, ২৫ আগস্ট : মিশিগানের উত্তরাঞ্চলীয় মিসাউকি কাউন্টির গ্রামীণ এলাকায় ক্যাডিলাকের কাছে গণ-গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিসহ মোট ছয়জন নিহত হয়েছেন বলে শুক্রবার মিশিগান স্টেট পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি—লেক সিটির ৩৯ বছর বয়সী বাসিন্দা চ্যাড হিকম্যান—কে ক্যাল্ডওয়েল টাউনশিপের হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলটি প্রথম ভুক্তভোগীদের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় পাঁচ মাইল উত্তরে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিহতদের বয়স ও লিঙ্গ পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের স্বজনদের বিষয়টি জানানোর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটি মিসাউকি কাউন্টির অন্তত তিনটি পৃথক স্থানে বিস্তৃত ছিল। প্রায় ১৫ হাজার জনসংখ্যার এই কাউন্টিটি হটন লেকের ২৫ মাইল পশ্চিমে অবস্থিত। শুক্রবার রাত ১০টা পর্যন্ত পুলিশ লাচ্যান্স রোড ও রোস্টেড রোডের সংযোগস্থল বন্ধ রেখে ঘন বনাঞ্চলে তদন্ত চালিয়ে যাচ্ছিল।
মিশিগানে গত তিন সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় গণহত্যার ঘটনা। এর আগে ২৪ জুলাই গ্র্যান্ড হ্যাভেন টাউনশিপে এক ব্যক্তি তার পরিবারের সাত সদস্যকে গুলি করে হত্যা করেন। নিহতদের মধ্যে ৫ থেকে ১৫ বছর বয়সী ছয় সন্তান ও তার স্ত্রী ছিলেন। পরে তিনি আত্মহত্যা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম মিশিগানে অবস্থিত পরিবারের বাড়িটিতে আগুন লাগানোর পর ভেতর থেকে সবার মরদেহ উদ্ধার করা হয়।
লেক টাউনশিপে গোলাগুলির
ঘটনায় পুলিশের সাড়া
শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিশিগান স্টেট পুলিশের সদস্যরা লেক টাউনশিপের সাউথ লাচ্যান্স রোডের একটি বাড়িতে পৌঁছান। সেখানে একজনকে গুলি করার খবর পাওয়া গিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনটি মরদেহ এবং গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে। স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ নিশ্চিত হয়, সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন চ্যাড হিকম্যান সেখান থেকে পালিয়ে যান। এরপর মিশিগান স্টেট পুলিশের এভিয়েশন (বিমান) ও কাইনাইন (প্রশিক্ষিত কুকুর) ইউনিট তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির একপর্যায়ে মিসাউকি কাউন্টির অন্য একটি বাড়ির ভেতর থেকে চতুর্থ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পরে হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলে হিকম্যানের গাড়ির সন্ধান পায় পুলিশ। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ওই বনাঞ্চলেই আরও একজনের মরদেহ পাওয়া গেছে। তাকেও হত্যাকাণ্ডের শিকার বলে ধারণা করা হচ্ছে।
হিকম্যানের বিবাহবিচ্ছেদ,
শিশু নির্যাতনে সাজা
হিকম্যান ২০২৫ সালে বিবাহবিচ্ছেদের একটি মামলায় জড়িত ছিলেন। ওই মামলায় বিচারক উল্লেখ করেন, উভয় পক্ষের বিরুদ্ধেই পারিবারিক সহিংসতার অভিযোগ ছিল এবং এসব অভিযোগই ছিল মামলার “আদালতের বিবেচ্য বিষয়গুলোর মূল কেন্দ্রবিন্দু।”
২৮তম সার্কিট কোর্টের নথি অনুযায়ী, ২০১০ সালের একটি ফৌজদারি মামলায় ২০২৪ সালে হিকম্যানকে চতুর্থ মাত্রার শিশু নির্যাতন, যা একটি লঘু অপরাধ বা মিসডিমিনার হিসেবে গণ্য, এবং শিশুদের অপরাধপ্রবণতায় সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে ৩৬৫ দিনের কারাদণ্ড দেন। পাশাপাশি মামলার খরচ ও বিভিন্ন ফি বাবদ ১,৭৭৫ ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
এদিকে, পুলিশি তদন্ত অব্যাহত থাকায় মিশিগান স্টেট পুলিশ (MSP) মিসাউকি কাউন্টির ওয়েস্ট রোস্টেড রোড ও ওয়েস্ট জেনিংস রোডের মধ্যবর্তী সাউথ লাচ্যান্স রোড বন্ধ করে দেয়।
হিকম্যানকে সশস্ত্র ও
বিপজ্জনক ঘোষণা
হিকম্যানকে খুঁজতে তল্লাশি অভিযান চলাকালে মিশিগান স্টেট পুলিশ (MSP) এক বার্তায় তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে উল্লেখ করে জনসাধারণকে তার কাছ থেকে দূরে থাকার সতর্কতা জারি করে। বার্তায় বলা হয়, “তাকে দেখলে বা তার অবস্থান সম্পর্কে জানতে পারলে ৯১১-এ কল করুন।”
‘দ্য ডেট্রয়েট নিউজ’-এর তথ্য অনুযায়ী, অপরাধস্থলগুলোর একটি ছিল লাচ্যান্স রোডে, ‘জে অ্যান্ড এইচ অটো পার্টস’-এর ঠিক উত্তরে। পুলিশ ‘ওয়াইল্ডারনেস কনভিনিয়েন্স স্টোর অ্যান্ড গ্যাস’-এর সামনের সড়কটিও বন্ধ করে দেয়। কনভিনিয়েন্স স্টোরটির কর্মী পল সিং বলেন, “কেউই দোকানের ভেতরে ঢুকতে পারছে না।”
সম্প্রদায় ও পরিবারের
জন্য প্রার্থনা কামনা
অপরাধস্থল থেকে প্রায় ছয় মাইল পূর্বে লেক সিটিতে বসবাসকারী স্কট আলেকজান্ডার জানান, শুক্রবার বিকেলে ক্যাডিলাক যাওয়ার পথে লাচ্যান্স রোডে তিনি পুলিশের গাড়ির ঝলমলে বাতি দেখতে পান। পরে ঘটনার খবর শুনে তিনি গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হন।
শুক্রবার রাতে লেক সিটির একটি বারে ৫৭ বছর বয়সী আলেকজান্ডার বলেন, “মানুষ এমন কাজ করতে পারে না। কী কাপুরুষোচিত কাজ! আজকাল মানুষের কী হয়েছে?”
স্টেট রিপ্রেজেন্টেটিভ কেন বর্টন (রিপাবলিকান-গেলর্ড) তার নির্বাচনী এলাকায় ঘটে যাওয়া এই সহিংস ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, “আজ আমরা যে অবর্ণনীয় সহিংসতার ঘটনা দেখলাম, তার পরিপ্রেক্ষিতে দয়া করে আজ রাতে উত্তর মিশিগান সম্প্রদায়ের জন্য আমার সঙ্গে প্রার্থনায় অংশ নিন।”
তিনি আরও বলেন, “বিশেষ করে সেই ছয়টি পরিবারের জন্য প্রার্থনা করুন, যারা আজ তাদের প্রিয়জনকে হারিয়েছেন। পাশাপাশি সেই ব্যক্তির জন্যও প্রার্থনা করুন, যিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন—যেন তিনি সুস্থ হয়ে পুরোপুরি সেরে ওঠেন।”
মিশিগান স্টেট পুলিশের (MSP) লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, “এই পরিস্থিতি স্থানীয় সম্প্রদায়ের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং তদন্তকারীদের জন্যও বেশ চ্যালেঞ্জিং। আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই তা জানিয়ে দেব।”
Source & Photo: http://detroitnews.com