আজ সর্পের দেবী মনসা পূজা, ঘরে ঘরে উৎসব

আপলোড সময় : ১৮-০৮-২০২৬ ০১:৩৮:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৬ ০১:৩৮:৪৭ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ১৮ আগস্ট : আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী মনসা পূজা। সাপ ও সর্পদংশনের দেবী হিসেবে পূজিত মা মনসার আরাধনা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী, মা মনসার পূজা করলে পরিবারে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল আসে এবং সাপের ভয় ও সর্পদংশন থেকে রক্ষা পাওয়া যায় এমন বিশ্বাস প্রচলিত রয়েছে। এ উপলক্ষে আজ বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ ও বাসাবাড়িতে পূজার আয়োজন করা হয়েছে।
সকালে পূজার আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ভক্তরা উপবাস ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে মা মনসার উদ্দেশ্যে ফুল, ফল, দুধসহ নানা উপচার নিবেদন করেন।
এছাড়া লোকাচার ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মানুষের মনের পশুত্ব ও অশুভ প্রবৃত্তি দমনের প্রতীক হিসেবে কোথাও কোথাও দেবী মনসার উদ্দেশ্যে পাঁঠা বলির প্রচলন রয়েছে। তবে এ প্রথা সব অঞ্চলে অনুসরণ করা হয় না।
দেবী মনসার বিভিন্ন কীর্তি ও মাহাত্ম্য মনসামঙ্গল কাব্য ও মনসা-সংক্রান্ত পুঁথিতে বর্ণিত হয়েছে। মনসা পূজাকে ঘিরে অনেক এলাকায় পূজার আগে প্রায় এক মাস ধরে হিন্দু নারীরা এসব পুঁথি পাঠ ও শ্রবণ করেন। কোথাও কোথাও মনসামঙ্গলের কাহিনি অবলম্বনে পালাগান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
মনসা পূজাকে ঘিরে বিভিন্ন এলাকায় মেলা বসেছে। পূজামণ্ডপগুলোতে ভক্তদের সমাগমে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ উৎসব বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পালিত হয়ে আসছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com