নিউ জার্সিতে বেঙ্গল ক্লাবের জমজমাট বনভোজন

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫২:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫২:০১ পূর্বাহ্ন
নিউ জার্সি, ১৯ আগস্ট : প্রবাসে বাংলা সংস্কৃতির আবহ ধরে রাখা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত বনভোজন। বেঙ্গল ক্লাবের উদ্যোগে আয়োজিত এ বনভোজন পরিণত হয় প্রবাসী বাঙালিদের এক মিলনমেলায়।
মঙ্গলবার শহরের কোলাহল, ব্যস্ততা ও কংক্রিটের গণ্ডি পেরিয়ে প্রবাসী বাংলাদেশিরা এস্টল মেনর পার্কে পরিবার-পরিজন ও কমিউনিটির বিশিষ্টজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। হাসি-আড্ডা, গল্প, বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্যে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
সকালের নরম রোদ, দুপুরের উষ্ণতা ও বিকেলের স্নিগ্ধ পরিবেশে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। বিনামূল্যের এ বনভোজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন। তবে বৃষ্টির কারণে অনুষ্ঠানের কিছু অংশ সংক্ষিপ্ত করতে হয়। বনভোজনে বিভিন্ন ধরনের মুখরোচক দেশীয় খাবারেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলেই রান্না করে এসব খাবার পরিবেশন করা হয়। 
 বনভোজনে  সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন রুকু জামান, মাসুম বাউল, আসিফ আনোয়ার ও শ‍্যামলী রায় ।
বেঙ্গল ক্লাবের কর্মকর্তা তান্নু,  জয়, আরিফ, শাহারু , লিখন, মৃদুল, জুয়েল, মামুন, হেলাল, গহর, বাদল, পিংকি, অপরাজিতা প্রমুখের সার্বিক তত্ত্বাবধানে বনভোজনের সফল সমাপ্তি ঘটে । অতিথিরা প্রবাসে এমন মিলনমেলার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান।
বেঙ্গল ক্লাবের সভাপতি রানা কবির ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ, বনভোজন কমিটির প্রধান পাপ্পু চৌধুরী ও সদস্য সচিব এম আই কায়সার বনভোজন সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com