গণপিটুনি থেকে রক্ষা, ২০০ রাকাত নামাজের শর্তে মুক্তি

আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১১:০৪:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১১:০৪:০৩ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ), ২১ আগস্ট : হবিগঞ্জের মাধবপুরে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে গণপিটুনি না দিয়ে সংশোধনের সুযোগ দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নোয়াপাড়া বাজারে স্থানীয়রা ওই যুবককে আটক করেন। পরে তাকে মারধরের পরিবর্তে ২০০ রাকাত নফল নামাজ আদায়ের শর্তে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান। যুবকটি নামাজ আদায় করে ভবিষ্যতে আর অপরাধে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে স্থানীয়দের এই উদ্যোগকে মানবিক হিসেবে দেখছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ জানিয়েছে, অপরাধের অভিযোগে কাউকে আটক করা হলে আইন নিজের হাতে না নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা উচিত। মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, কেউ অভিযোগ করলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com