ইঙ্কস্টার, ২৫ আগস্ট : পুলিশ জানিয়েছে, সোমবার ইঙ্কস্টারের একটি ‘ডলার ট্রি’ দোকানে কেনাকাটার সময় ৬২ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দোকানের তাক থেকে একটি ছুরি নিয়ে ওই নারীর ওপর হামলা চালায়। শহর পুলিশ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল সোয়া ৩টার দিকে চেরি হিল ও ইঙ্কস্টার রোডের কাছে অবস্থিত ‘ডলার ট্রি’ দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই নারী কেনাকাটা করার সময় ২২ বছর বয়সী এক সন্দেহভাজন তাঁর কাছে গিয়ে ছুরিকাঘাত করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলেছে, হামলাটি ছিল সম্পূর্ণ বিনা প্ররোচনায়। ঘটনাস্থল থেকেই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি এবং এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের কথা জানানো হয়নি। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত আহত নারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।
পুলিশ প্রধান তামিকা জেনকিন্স এক বিবৃতিতে বলেন, “এই ঘটনা সহিংসতার একটি উদ্বেগজনক দৃষ্টান্ত। আমরা আমাদের বাসিন্দাদের জানাতে চাই, ইঙ্কস্টার শহরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমাদের কমিউনিটির প্রতিটি মানুষের এমন পরিবেশে কেনাকাটা, কাজ ও বসবাস করার অধিকার রয়েছে, যেখানে আকস্মিক সহিংসতার শিকার হওয়ার ভয় থাকবে না।”
তিনি আহত নারী ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানান। একই সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাড়া দেওয়া পুলিশ কর্মকর্তা এবং সহায়তাকারীদের প্রশংসা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। মঙ্গলবার এ বিষয়ে মন্তব্যের জন্য ‘ডলার ট্রি’-এর প্রতিনিধিদের তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Source & Photo: http://detroitnews.com