এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার

আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১২:২৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১২:২৪:৩৬ অপরাহ্ন
ঢাকা, ২৫ আগস্ট : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার একটি প্রতারণা মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন মঙ্গলবার রাতে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারণার ওই মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে, ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com