পূর্ব ডেট্রয়েটের একটি মদের দোকানে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় নিহত এক নারীর পরিবারের সদস্যরা সোমবার, ২৪ আগস্ট তারিখে ডেট্রয়েট পাবলিক সেফটি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছেন/Max Reinhart, The Detroit News
ডেট্রয়েট, ৩০ আগস্ট : শহরের একটি মদের দোকানে ৬৫ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় ওয়েস্টল্যান্ডের ২৯ বছর বয়সী আরেক নারীও গুলিবিদ্ধ হন। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন।
অভিযুক্ত কিশোর ডেট্রয়েটের বাসিন্দা আইজায়া লামার গর্ডন। পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার কারণ এখনো জানা যায়নি। গর্ডন ও ভুক্তভোগী নারীদের মধ্যে আগে কোনো পরিচয় ছিল না বলে তদন্তে জানা গেছে।
২৯ আগস্ট গর্ডনকে ৩৬তম ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। আদালত তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে ওয়েইন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্দি জানান, গর্ডনের ক্ষেত্রে কিশোর আদালতের এখতিয়ার বাতিল করা হয়েছে এবং তার বিচার প্রাপ্তবয়স্ক হিসেবে করা হবে।
ওয়ার্দি বলেন, “সম্পূর্ণ নির্দোষ ভুক্তভোগীদের ওপর তার কথিত কর্মকাণ্ড ছিল উসকানিবিহীন এবং অকল্পনীয়। ব্যক্তিগত পরিস্থিতি যা-ই হোক না কেন, তাকে তার কাজের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।”
পুলিশ জানায়, গত ২১ আগস্ট রাত ১১টা ১০ মিনিটের দিকে ইস্ট ওয়ারেন অ্যাভিনিউয়ের ১৫৫০০ ব্লকে একটি মদের দোকানে এ ঘটনা ঘটে। দোকানটির নাম প্রকাশ করা হয়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, দোকানের ভেতরে ডেট্রয়েটের বাসিন্দা ফেইথ উইলিয়ামস গুলিবিদ্ধ হন। গুলি তার বাম বাহু ভেদ করে ঘাড়ে আঘাত করে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ আরও জানায়, দুই নারীকে গুলি করার পর গর্ডন পাশ দিয়ে যাওয়া একটি গাড়িতে থাকা দুজন ব্যক্তিকেও লক্ষ্য করে হ্যান্ডগান থেকে গুলি ছোড়েন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
ওয়েস্টল্যান্ডের ওই নারীর শরীরের কোথায় গুলি লেগেছিল তা জানা যায়নি এবং পুলিশ তার পরিচয়ও প্রকাশ করেনি। চিকিৎসার জন্য তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের ভেতরে উইলিয়ামসকে এবং বাইরে ওয়েস্টল্যান্ডের ওই নারীকে দেখতে পায়। পুলিশ জানায়, ২২ আগস্ট গর্ডনের ভাই তাকে নাইনথ প্রিসিনক্টে (পুলিশ স্টেশন) নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। তার বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডার বা পরিকল্পিত হত্যার একটি অভিযোগ, হত্যার উদ্দেশ্যে হামলার তিনটি অভিযোগ এবং আগ্নেয়াস্ত্র সংক্রান্ত গুরুতর অপরাধের (ফেলোনি ফায়ারআর্ম) চারটি অভিযোগ আনা হয়েছে।
৩৬তম ডিস্ট্রিক্ট কোর্টে তার 'প্রোবাবেল কজ কনফারেন্স' (মামলাটি বিচারের জন্য উপযুক্ত কি না তা যাচাইয়ের শুনানি) ৮ সেপ্টেম্বর এবং প্রাথমিক শুনানি ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Source & Photo: http://detroitnews.com