প্রায় ছয় মাস পর খুলল I-696 ও I-75 সংযোগকারী র‌্যাম্প

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০২:১৮:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০২:১৮:২৭ পূর্বাহ্ন
মেট্রো ডেট্রয়েট, ১ সেপ্টেম্বর : প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে পশ্চিমমুখী I-696 মহাসড়কের সঙ্গে উত্তরমুখী ও দক্ষিণমুখী I-75-কে সংযোগকারী র‌্যাম্প। সোমবার, ৩১ আগস্ট দুপুর ১টার কিছু পর র‌্যাম্পগুলো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে ওই এলাকায় আবারও স্বাভাবিক হয়েছে যান চলাচল।
ওকল্যান্ড কাউন্টির এই এলাকার গাড়িচালক, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে র‌্যাম্পগুলো পুনরায় চালুর অপেক্ষায় ছিলেন। র‌্যাম্প খুলে দেওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
র‌্যাম্পগুলো বন্ধ রাখার কাজটি মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (MDOT)-এর ‘রিস্টোর দ্য রুথার’ (Restore the Reuther) প্রকল্পের অংশ। হেজেল পার্কের I-75 থেকে সাউথফিল্ডের নর্থওয়েস্টার্ন হাইওয়ে পর্যন্ত I-696 মহাসড়কের বিস্তৃত অংশজুড়ে প্রকল্পটির কাজ চলছে।
MDOT জানিয়েছে, প্রকল্পের আওতায় থাকা অবশিষ্ট পূর্বমুখী ও পশ্চিমমুখী লেন এবং র‌্যাম্পগুলোও চলতি বছরের শেষ নাগাদ খুলে দেওয়ার আশা করা হচ্ছে।
এরপর ২০২৭ সাল থেকে I-75 ও ডেকুইন্ডার রোডের মধ্যবর্তী I-696 মহাসড়ক অংশে নতুন করে নির্মাণকাজ শুরু করবে MDOT। পর্যায়ক্রমে পুরো প্রকল্পের কাজ শেষ হলে এ অঞ্চলের সড়ক যোগাযোগ আরও নিরাপদ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com