আমেরিকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত

আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক-টু-স্কুল কর্মসূচি

  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৩:১৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৩:১৯:১১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক-টু-স্কুল কর্মসূচি
আটলান্টিক সিটি, ১ সেপ্টেম্বর : নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)-এর উদ্যোগে ব্যাক-টু-স্কুল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ব্যাকপ্যাকসহ বিভিন্ন প্রয়োজনীয় স্কুলসামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন ও উৎসবমুখর মিলনমেলায়।
বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, শিক্ষা উপকরণের বাড়তি ব্যয়ের কারণে অনেক পরিবারের ওপর যে আর্থিক চাপ তৈরি হয়, তা কিছুটা কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের নতুন শিক্ষাবর্ষের শুরুটা আনন্দময় করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
বিএএসজে সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা বলেন, “শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়ে নতুন শিক্ষাবর্ষ আনন্দ ও আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
বিএএসজে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু এক দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। কমিউনিটির ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিভাবকরাও বিএএসজের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, স্কুল শুরুর আগে ব্যাকপ্যাক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে যেমন উৎসাহ তৈরি হচ্ছে, তেমনি পরিবারেরও কিছুটা আর্থিক সাশ্রয় হচ্ছে।
আয়োজকদের মতে, একটি ব্যাকপ্যাক কিংবা কয়েকটি স্কুলসামগ্রী হয়তো ছোট্ট একটি সহায়তা। কিন্তু নতুন শিক্ষাবর্ষের শুরুতে একজন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া এই সামান্য উপহারই তার মনে তৈরি করতে পারে বড় স্বপ্ন ও আত্মবিশ্বাস। শিক্ষার্থীদের সেই অনুপ্রেরণা জোগাতেই বিএএসজের ব্যাক-টু-স্কুল কর্মসূচি।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর