আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক 

সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১২:৩১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১২:৩১:১৮ অপরাহ্ন
সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন
সেন্ট ক্লেয়ার শোরস, ২ সেপ্টেম্বর : মিশিগানের সেন্ট ক্লেয়ার শোরসের একটি বাড়িতে গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ইন্টারস্টেট-৯৪ ও ১০ মাইল রোডের কাছে পালোমা স্ট্রিটের ২০০০০ ব্লকের একটি বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। জরুরি সেবায় ফোনকারী জানান, পরিচিত এক ব্যক্তি তাকে একাধিকবার গুলি করেছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতরে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে বাইরে বেরিয়ে আসার নির্দেশ দেয়। তিনি নির্দেশ মেনে বেরিয়ে এলে তাকে হেফাজতে নেওয়া হয়।
পরে কর্মকর্তারা বাড়ির বেসমেন্টে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তর্ক-বিতর্কের একপর্যায়ে ৭৭ বছর বয়সী এক সৎ বাবার গুলিতে ৫২ বছর বয়সী ওই ব্যক্তি আহত হন। তবে ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।
ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে সেন্ট ক্লেয়ার শোরস পুলিশ বিভাগের ডিটেকটিভ ব্যুরোর (586) 445-5305 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা

চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা