আমেরিকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প

স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ১১:৩৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ১১:৩৪:০২ পূর্বাহ্ন
স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আনন্দঘন মুহূর্তে স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের নেতৃবৃন্দ ও অতিথিরা।

হবিগঞ্জ, ৪ সেপ্টেম্বর : সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ওলিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সংগঠনের উপদেষ্টা চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস)-এর সভাপতি শামছুল হুদা এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সদ্যপ্রয়াত সহকারী শিক্ষক এম এ কাশেম এবং ষষ্ঠ শ্রেণির ছাত্র মীর মো. আব্দুল মোমিন তালহার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের স্মৃতিচারণ করা হয়।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি রেজওয়ান আহমেদ, যুগ্ম সম্পাদক ফারহান আফছার, প্রচার সম্পাদক নাবিক হাসান, শিক্ষা সম্পাদক এইচ এম সৌরভ, পরিবেশ সম্পাদক ফখরুল হাসান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত