আমেরিকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি

সিলেটে প্রবাসীর গালে চড়!  নির্বাচন কর্মকর্তার শাস্তি দাবি

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৩:৪৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৩:৪৫:৩৭ পূর্বাহ্ন
সিলেটে প্রবাসীর গালে চড়!  নির্বাচন কর্মকর্তার শাস্তি দাবি
লন্ডন, ৫ সেপ্টেম্বর: সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে গিয়ে এক জ্যেষ্ঠ কর্মকর্তার হাতে এক প্রবাসী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
অভিযোগ অনুযায়ী, সবার সামনে পর্তুগালপ্রবাসী ওই যুবকের দুই গালে চড় মারেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ক্ষোভ জানান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, পেট্রন ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাবেক চেয়ারপার্সন ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি ও ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, সদস্যসচিব ড. মুজিবুর রহমান, অর্থসচিব এম আসরাফ মিয়া, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্যসচিব তাজুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রবাসীরা বিদেশে দিনরাত পরিশ্রম করে কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ নিজ দেশে সরকারি সেবা নিতে গিয়ে সরকারি দপ্তরে তাঁদের এভাবে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
তাঁরা বলেন, সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার হাতে প্রবাসী যুবকের লাঞ্ছিত হওয়ার অভিযোগ শুধু একজন ব্যক্তির মর্যাদাহানির বিষয় নয়; এটি প্রবাসীদের অধিকার, সম্মান ও মর্যাদার ওপরও আঘাত। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান এবং মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর অবিলম্বে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অভিযুক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, প্রবাসীদের সঙ্গে এ ধরনের অমানবিক আচরণে জড়িত দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপও দাবি করেন তিনি।
একই সঙ্গে সরকারি দপ্তরগুলোতে প্রবাসীদের হয়রানি ও হেনস্তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তাঁদের অধিকার ও স্বার্থ রক্ষায় ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
অভিযোগ রয়েছে, পর্তুগাল থেকে দেশে ফিরে এনআইডি-সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে গিয়ে লাঞ্ছনার শিকার হন জকিগঞ্জের ওই প্রবাসী। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে কার্যালয়ে উপস্থিত হওয়ার পরও এনআইডি-সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়নি। বরং কথা কাটাকাটির একপর্যায়ে তাঁকে সবার সামনে অপমান করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে দুই গালে চড় মারা হয়।
এ ঘটনায় স্থানীয় সেবা নিতে আসা ব্যক্তিদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে প্রবাসীর গালে চড়!  নির্বাচন কর্মকর্তার শাস্তি দাবি

সিলেটে প্রবাসীর গালে চড়!  নির্বাচন কর্মকর্তার শাস্তি দাবি