আমেরিকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩

মিশিগানে আবিয়ার দ্বিবার্ষিক কনভেনশন ২৫ সেপ্টেম্বর

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৩:২৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৩:২৮:৫৯ অপরাহ্ন
মিশিগানে আবিয়ার দ্বিবার্ষিক কনভেনশন ২৫ সেপ্টেম্বর
স্টার্লিং হাইটস, ৭ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের পেশাগত সাফল্য, অভিজ্ঞতা ও সম্ভাবনাকে তুলে ধরতে মিশিগানের ডেট্রয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যামেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (আবিয়া)-এর ২০২৬ সালের দ্বিবার্ষিক কনভেনশন ও সেমিনার। এ উপলক্ষে শনিবার স্টার্লিং হাইটসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ডেট্রয়েট ডাউনটাউনের রেনেসাঁ সেন্টার ও হান্টিংটন প্লেইসে তিন দিনব্যাপী এই কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে উত্তর আমেরিকা, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকৌশলী, স্থপতি, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন পেশাজীবী সপরিবারে অংশ নেবেন।
কনভেনশনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ক্যারিয়ার ও স্টেম ফেয়ার। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষা ও পেশায় আগ্রহী শিক্ষার্থী ও তরুণদের জন্য থাকবে ক্যারিয়ার গাইডলাইন, পেশাগত উন্নয়ন ও বিভিন্ন দিকনির্দেশনামূলক সেশন।
আবিয়ার প্রেসিডেন্ট মনির জামান ও সেক্রেটারি সাদেক রহমান জানান, তরুণ প্রজন্মকে পেশাগতভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের মধ্যে নেটওয়ার্কিং এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করাও এবারের কনভেনশনের অন্যতম লক্ষ্য।
তিন দিনের আয়োজনে মিট অ্যান্ড গ্রিট, গালা ডিনার ও সানসেট রিভার ক্রুজসহ থাকছে নানা কর্মসূচি।
আবিয়ার মিশিগান চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফয়েজুল মোমেন জানান, কনভেনশনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, দিলশাদ নাহার কণা, প্রতীক হাসান ও ইমরানসহ বেশ কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করবেন।
আয়োজকদের প্রত্যাশা, এই কনভেনশনের মাধ্যমে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ও স্থপতিদের পেশাগত সাফল্য, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে প্রকৌশল, স্থাপত্য ও স্টেমভিত্তিক পেশায় উৎসাহিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার ড. নাজমুল হাসান শাহীন, জাকিরুল হক, গোলাম মর্তুজা, মাহমুদ সালাম, কাজী সোহেল আহমেদ ও মৌলি আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে দক্ষিণ এশীয়দের বিজয় উদযাপন

আটলান্টিক সিটিতে দক্ষিণ এশীয়দের বিজয় উদযাপন