আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত

সিলেটে ভাড়া বাসায় ওঠার পরদিন চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৫:২৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৫:২৩:৪৩ অপরাহ্ন
সিলেটে ভাড়া বাসায় ওঠার পরদিন চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট, ৭ সেপ্টেম্বর : সিলেটে ভাড়া বাসায় ওঠার পরদিন পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। তার স্ত্রী সিলেটের পপুলার মেডিকেল সেন্টার অ্যান্ড হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। রোববার (৬ সেপ্টেম্বর) রাতেই তারা ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, ওই চিকিৎসক দম্পতি বাসাটির নিচতলায় ভাড়া থাকতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় জানালার গ্রিলের সঙ্গে প্রান্তকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, প্রান্তের বোনও গত বছর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের ধারণা, মানসিক সমস্যার কারণে প্রান্ত আত্মহত্যা করে থাকতে পারেন।
তিনি আরও জানান, প্রায় দুই বছর আগে প্রান্তের বিয়ে হয়। তার স্ত্রীও একজন চিকিৎসক এবং তার বাড়ি ভোলা জেলায়। রোববার রাতে তারা নতুন বাসায় ওঠেন। সোমবার সকালে স্ত্রী কর্মস্থলে চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে চার শিশু নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান

হবিগঞ্জে চার শিশু নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান