আমেরিকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান

লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ১২:১২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ১২:১২:০১ অপরাহ্ন
লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত
লিভোনিয়া, ৮ সেপ্টেম্বর : রাজনৈতিক বিরোধ ও বাসিন্দাদের মতপার্থক্যের কারণে নতুন পুলিশ স্টেশন নির্মাণের পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে লিভোনিয়া শহর কর্তৃপক্ষ।
গত গ্রীষ্মে লিভোনিয়ার ‘সিভিক সেন্টার ক্যাম্পাস’ উন্নয়নের জন্য প্রস্তাবিত ১৫ কোটি ডলারের একটি বড় বন্ড প্যাকেজের অংশ হিসেবে নতুন পুলিশ স্টেশন নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে ভোটাররা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই ওয়েইন কাউন্টির শহরটির নেতারা ফার্মিংটন রোডে অবস্থিত ৬৫ বছরের পুরোনো পুলিশ সদর দপ্তরটি প্রতিস্থাপনের জন্য বিকল্প অর্থায়ন ও নির্মাণ পরিকল্পনা খুঁজছিলেন।
এপ্রিল মাসে সিটি কাউন্সিলের সাত সদস্যের সমন্বয়ে গঠিত ‘কমিটি অব দ্য হোল’-এর মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনার পক্ষে ভোট দেওয়া হয়েছিল। তবে বসন্তের পর থেকে এ বিষয়ে আর কোনো আলোচনা হয়নি। বর্তমানে কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধি জানিয়েছেন, নতুন পুলিশ স্টেশন নির্মাণ নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই।
নতুন ভবন নির্মাণে অর্থায়নের জন্য বন্ড তহবিলের বিকল্প উৎস ব্যবহারের বিষয়টিও শহর কর্তৃপক্ষ বিবেচনা করেছিল। তবে মেয়র মরিন মিলার ব্রসনান গত সপ্তাহে জানান, নির্মাণব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় প্রকল্পটি বর্তমানে শহরের আর্থিক সক্ষমতার বাইরে চলে গেছে। ৯২ হাজার ৬০০ বাসিন্দার এ শহরের সঙ্গে স্থপতি, প্রকৌশলী ও সাধারণ নির্মাণ ব্যবস্থাপকদের করা চুক্তিগুলোর মেয়াদও শেষ হয়ে গেছে বলে জানান তিনি।
ব্রসনান বলেন, “নতুন পুলিশ স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ এখন আর নেই। তাই বর্তমান প্রশাসন বিদ্যমান ভবনগুলোর রক্ষণাবেক্ষণের ওপরই মনোযোগ দিচ্ছে এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
পুলিশ সদর দপ্তর হিসেবে ব্যবহৃত বর্তমান ভবনটি ১৯৬১ সালে নির্মিত। ভবনটি প্রতিস্থাপনের পক্ষে থাকা মেয়র ও অন্যান্য কর্মকর্তারা বলছেন, বর্তমান স্থাপনাটি আধুনিক পুলিশ বিভাগের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভবনটি প্রয়োজনের তুলনায় সংকীর্ণ এবং এতে বিভিন্ন অবকাঠামোগত সমস্যাও রয়েছে।
কাউন্সিলম্যান ব্র্যান্ডন ম্যাককালো বলেন, “আমাদের এখনও এটি প্রয়োজন। সমস্যাটি নিজে থেকে দূর হবে না; তাই এর সমাধান করতেই হবে।”
এর আগে প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে ম্যাককালো মেয়রের প্রশাসনের সঙ্গে প্রকাশ্যে ভিন্নমত পোষণ করেছিলেন। তাঁর যুক্তি ছিল, সিটি কাউন্সিলের বিবেচনায় থাকা নকশাটি অত্যন্ত ব্যয়বহুল। এ ছাড়া ফাইভ মাইল ও ফার্মিংটন রোড এলাকায় প্রস্তাবিত স্থান নিয়েও তিনি আপত্তি জানিয়েছিলেন। তাঁর মতে, ওই জায়গাটি জলাভূমির ওপর অবস্থিত।
প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, পুলিশ স্টেশনটি প্রস্তাবিত স্থান থেকে উত্তর ও পূর্ব দিকে সরিয়ে ফাইভ মাইল এলাকায় ১৬তম ডিস্ট্রিক্ট কোর্টের সংলগ্ন স্থানে নির্মাণের কথা ছিল।
ম্যাককালো বলেন, “বিষয়টি হলো, আমাদের বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিকভাবে কাজটি করতে হবে। কিন্তু আমার পেশাগত অভিমত অনুযায়ী, এখন পর্যন্ত তেমন কোনো গ্রহণযোগ্য প্রস্তাব সামনে আসেনি।”
চলতি বছরের শুরুতে পুলিশ বিভাগের জন্য নতুন ভবন নির্মাণে অর্থায়নের লক্ষ্যে শহর কর্তৃপক্ষ সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ ডলারের একটি পৃথক বন্ড ইস্যুর বিষয়ও বিবেচনা করেছিল। অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আগের একটি পরিবর্তনের ফলে বছরে যে ২৪ লাখ ডলার সাশ্রয় হতো, সেই অর্থ দিয়ে বন্ডের খরচ পরিশোধের পরিকল্পনা ছিল। ফলে এ বন্ড ইস্যুর জন্য ভোটারদের অনুমোদন নেওয়ার প্রয়োজন হতো না।
ম্যাককালো জানান, বন্ড থেকে পাওয়া অর্থ দিয়েই নতুন পুলিশ স্টেশন নির্মাণ করা সম্ভব হতো এবং এর জন্য শহরের অন্য কোনো তহবিল ব্যবহার করতে হতো না।
কাউন্সিল সদস্য ক্যারি বুডজিনস্কি স্বীকার করেন, নতুন পুলিশ ভবন নির্মাণের বিষয়টি শহরবাসী ও নগর কর্তৃপক্ষের মধ্যে একটি বিতর্কিত ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে।
তবে তিনি আশাবাদী, গত আগস্টে লিভোনিয়ার ভোটাররা পুলিশ ও ফায়ার বিভাগের অর্থায়নের জন্য প্রয়োজনীয় ‘অপারেটিং মিলেজ’ (স্থানীয় কর) নবায়নের পক্ষে ভোট দেওয়ায় ভবিষ্যতে এ বিষয়ে ইতিবাচক পরিবেশ তৈরি হবে। তিনি উল্লেখ করেন, এই মিলেজের সঙ্গে অবকাঠামো উন্নয়নের জন্য প্রস্তাবিত তহবিলের কোনো সম্পর্ক নেই।
গত বছর ১৫ কোটি ডলারের পাবলিক ফ্যাসিলিটিজ বন্ড প্রস্তাবটি ভোটাররা প্রায় ২-১ ব্যবধানে প্রত্যাখ্যান করেছিলেন। এর বিপরীতে এবারের মিলেজ নবায়নের অনুমোদনকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন বুডজিনস্কি।
তিনি বলেন, “আমি আশা করি, এটি পারস্পরিক আস্থার একটি ভালো পরিবেশ তৈরি করবে। গত বছরের মিলেজ প্রস্তাবের পরবর্তী সময়ের তুলনায় আমরা এখন অনেক বেশি স্থিতিশীল অবস্থায় আছি বলে মনে করি। তাই আমি আশা করছি, এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা ভবনসংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলোর একটি সমাধান খুঁজে বের করতে পারব।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে চার শিশু নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান

হবিগঞ্জে চার শিশু নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান