আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান

কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু শনিবার

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৪:৩২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৪:৩২:০৯ পূর্বাহ্ন
কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু শনিবার
কার্ডিফ, ওয়েলস, ৯ সেপ্টেম্বর : যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফের শাহজালাল বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে স্কুল কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলা স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং কমিটির ট্রেজারার এস এ খান লেনিনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা তৌহিদুল হক।
সভায় স্কুলের পরিচালনা ও আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বক্তব্য ও মতামত দেন শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি আলহাজ্ব আবদাল মিয়া, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক কাওসার হোসেন, শেখ আতিকু উজ্জামান, শামীম চৌধুরী, ফয়ছল আহমদ, মোহাম্মদ মুজিব মিয়া, টিপু আহমেদ, সুমন মিয়া, সাজেল আহমেদ ও রুহেল রহমানসহ স্কুল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের সুচিন্তিত মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী শনিবার থেকে কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত স্কুলের কার্যক্রম পরিচালিত হয়। ১৯৮১ সাল থেকে কার্ডিফ শহরে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সন্তানদের বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তুলতে স্কুলটি নিয়মিতভাবে কাজ করে আসছে।
বাংলা স্কুলের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করে স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের সঙ্গে নাড়ির বন্ধনে আবদ্ধ করতে বাংলা ভাষা, দেশের কৃষ্টি-সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অধ্যায় সম্পর্কে তাদের ধারণা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি কার্ডিফে বসবাসরত সম্মানিত অভিভাবক ও গার্জিয়ানদের প্রতি তাঁদের সন্তানদের বাংলা স্কুলে পাঠানোর জন্য বিনীত আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি