আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৪:৩৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৪:৩৩:১০ পূর্বাহ্ন
লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি
লন্ডন, ৯ সেপ্টেম্বর : প্রবাসী সাংবাদিক, লেখক ও কলামিস্ট শেখ মহিতুর রহমান বাবলুর পূর্ব লন্ডনের ইলফোর্ডের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ মহিতুর রহমান বাবলু বাসা থেকে বাইরে যান। রাত সাড়ে ১০টার দিকে নিজ চাবি দিয়ে বাসায় প্রবেশ করে তিনি দেখতে পান, ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং একটি জানালা খোলা। বিষয়টি দেখে তিনি বুঝতে পারেন, বাসায় চুরি হয়েছে। ঘটনার পরপরই তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ও ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। ঘটনার তদন্ত এখনো চলছে। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রফেশনাল ক্যামেরা, তিনটি লেন্স, তিনটি প্রফেশনাল মাইক্রোফোন, ক্যামেরার বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম, ল্যাপটপ, এক্সটার্নাল হার্ডডিস্ক, স্বর্ণালংকার ও নগদ অর্থ।
এদিকে চুরির খবর পেয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ ক্লাবের সাংবাদিকরা টেলিফোনে ও ব্যক্তিগতভাবে তাঁর খোঁজখবর নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবীণ এই সাংবাদিক। একই সঙ্গে এ বেদনাদায়ক ঘটনায় যারা বিভিন্নভাবে সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বিভিন্ন গণমাধ্যমকর্মীর সঙ্গে আলাপকালে শেখ মহিতুর রহমান বাবলু বলেন, ব্রিটেনে, বিশেষ করে লন্ডনসহ দেশটির বড় শহরগুলোতে চুরির ঘটনা নতুন নয়। তবে গ্রীষ্মকালে এ ধরনের ঘটনা কিছুটা বেড়ে যায়। চলতি বছর চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মূল্যবান সামগ্রী ও স্বর্ণালংকার নিরাপদে রাখার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্ভব হলে মূল্যবান স্বর্ণালংকার ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাংক বা নিরাপদ লকার ভাড়া নিয়ে সেখানে সংরক্ষণ করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি