আমেরিকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী

সততার কাছে হার মানল সাড়ে ৪ লাখ টাকার লোভ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০১:৩৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০১:৩৯:২৯ পূর্বাহ্ন
সততার কাছে হার মানল সাড়ে ৪ লাখ টাকার লোভ
মাধবপুর (হবিগঞ্জ), ১০ সেপ্টেম্বর : রাস্তায় পড়ে থাকা সাড়ে ৪ লাখ টাকা ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পেয়েও এক মুহূর্তের জন্য নিজের কথা ভাবেননি মাধবপুরের যুবক পাভেল খন্দকার। মালিকের সন্ধান করে পুরো টাকাই তাঁর হাতে তুলে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের রতনপুর এলাকায়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মো. নাঈম খান ব্যক্তিগত কাজে মৌলভীবাজারের কুলাউড়া যাচ্ছিলেন। পথে অসাবধানতাবশত তাঁর সঙ্গে থাকা সাইড ব্যাগটি কোথাও পড়ে যায়। ব্যাগটিতে ছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
কিছুদূর যাওয়ার পর ব্যাগটি হারানোর বিষয়টি বুঝতে পারেন নাঈম। এরপর তিনি মহাসড়কের আশপাশে ব্যাগটির সন্ধানে ছুটতে থাকেন। কিন্তু কোথাও সেটির সন্ধান পাচ্ছিলেন না।
এদিকে শিমুলঘর গ্রামের পাভেল খন্দকার মহাসড়কে পড়ে থাকা ব্যাগটি দেখতে পান। খুলে বিপুল পরিমাণ টাকা দেখতে পেলেও তা নিজের কাছে না রেখে ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন তিনি।
পরে পরিচয় ও টাকার মালিকানা নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা মুফতী মোযযাম্মিল হক মাছুমীর উপস্থিতিতে পুরো টাকা নাঈম খানের হাতে তুলে দেন পাভেল।
হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নাঈম। তিনি পাভেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “টাকা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পাভেলের সততার কারণে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।”
পাভেল খন্দকার বলেন, “টাকাটা আমার নয়। তাই নিজের কাছে রাখার কোনো প্রশ্নই আসে না। যার টাকা, তার কাছে ফিরিয়ে দেওয়াই আমার দায়িত্ব।”
পাভেলের এমন সততা ও মানবিকতার প্রশংসা করেছেন স্থানীয়রা। তাঁদের মতে, অর্থের প্রতি লোভ না করে একজন অপরিচিত মানুষের কষ্টের টাকা ফিরিয়ে দিয়ে পাভেল সমাজে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন

রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন