ডেট্রয়েট, ১০ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার মিশিগানের সীমান্ত পারাপারের কেন্দ্রগুলোতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, মিশিগানের পাঁচটি প্রধান সীমান্ত পারাপার—সল্ট সেন্ট মেরি ইন্টারন্যাশনাল ব্রিজ, ব্লু ওয়াটার ব্রিজ, গোর্ডি হাও ইন্টারন্যাশনাল ব্রিজ, ডেট্রয়েট-উইন্ডসর টানেল ও অ্যাম্বাসেডর ব্রিজ—এ সকাল ৮টা ৪৬ মিনিটের আগেই যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। এরপর যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলনের সময় ‘ট্যাপস’ (শোকসংগীত) বাজানো হবে এবং এক মিনিট নীরবতা পালন করা হবে।
এই আনুষ্ঠানিকতার কারণে যানবাহন চালকদের প্রায় ৩০ মিনিট পর্যন্ত অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সীমান্ত পারাপারের পরিকল্পনায় চালকদের বাড়তি সময় বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই সীমান্ত পারাপারে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
শুক্রবার ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :