আমেরিকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড়

আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০২:৪৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০২:৪৮:৩৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আটলান্টিক সিটি, ১০ সেপ্টেম্বর: নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে নিউ জার্সি স্টেট (সাউথ) বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও কর্মীসভা’ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, মতবিনিময়, কর্মীসভা, কেক কাটা ও নৈশভোজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গিয়াসউদ্দীন পাঠান। পরে বাংলাদেশের জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফ্রিকা, ইউরোপ ও উত্তর-দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. দিদারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ রেজা ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জহিরুল ইসলাম বাবুল, রহমান বাবুল, সোহেল আহমেদ, শাহানুর নান্না, ইকবাল, রফিকুল ইসলাম, কায়সার, ইসমাইল হোসেন, মনির হোসেন, মোমিনুল হক মামুন, মো. আইয়ুব প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য দেন। তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার স্বপ্ন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলের ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অবদান রাখা একজন নারীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত