আমেরিকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ

ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৩:২১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৩:২১:৩৯ পূর্বাহ্ন
ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ
ঢাকা, ১১ সেপ্টেম্বর: ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ‘অনৈতিক’ চুক্তি থেকে বেরিয়ে আসার নীতি গ্রহণ করেছে। কারণ, বিএনপির মূলনীতি—‘সবার আগে বাংলাদেশ’।
চিফ হুইপ বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানো অত্যন্ত দুঃখজনক। একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন।
নুরুল ইসলাম মনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধুদেশের দুটি জাহাজ একই সময়ে এলে অনেক ক্ষেত্রে আগে বন্ধুদেশের জাহাজ খালাস করা হয়। তাঁর দাবি, শেখ হাসিনা সরকারের আমলে দেশের স্বার্থবিরোধী এমন অসংখ্য চুক্তি করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে।’
এ সময় চিফ হুইপ জানান, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া বিপুল পরিমাণ ঋণের মধ্য থেকে ২০৫ কোটি ডলার পরিশোধ করতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সফলভাবে শেষ হওয়া উপলক্ষে শুক্রবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সদ্য সমাপ্ত অধিবেশনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি জানান, তৃতীয় অধিবেশনে মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। এ ছাড়া ১২৪টি নোটিশের ওপর বিস্তারিত আলোচনা হয়েছে এবং সংসদ সদস্যরা মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্ন উত্থাপন করেছেন।
পাস হওয়া আইনগুলোর ইতিবাচক দিক তুলে ধরে চিফ হুইপ বলেন, এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর আইন পাস হয়েছে। এসব আইন গণমানুষের নিরাপত্তা এবং বয়স্ক বাবা-মায়ের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাস হওয়া এসব গুরুত্বপূর্ণ আইন নিয়ে বিরোধী দলের বিরোধিতার সমালোচনা করে তিনি দুঃখ প্রকাশ করেন। তাঁর মতে, জনকল্যাণমুখী এসব আইনের বিরোধিতা কোনোভাবেই কাম্য নয়। চিফ হুইপ বলেন, দেশের স্বার্থ রক্ষা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ব্রিটিশ বাংলাদেশি কাপ ফুটবল : চ্যাম্পিয়ন চট্টগ্রাম, রানার্স-আপ হবিগঞ্জ-সিলেট

ব্রিটিশ বাংলাদেশি কাপ ফুটবল : চ্যাম্পিয়ন চট্টগ্রাম, রানার্স-আপ হবিগঞ্জ-সিলেট