আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৪:৫০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৪:৫০:১২ অপরাহ্ন
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার
ওয়াটারফোর্ড, ১২ সেপ্টেম্বর : ওয়াটারফোর্ড ওকস কাউন্টি পার্কে গাড়িতে বসা এক নারীর সামনে অশ্লীল আচরণ করার অভিযোগে ৪৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১০ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, স্টার্লিং হাইটসের বাসিন্দা কার্ল এডওয়ার্ড টেশলারকে তার বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করে ওকল্যান্ড কাউন্টি শেরিফের ডেপুটিরা। পরে তাকে ওকল্যান্ড কাউন্টি কারাগারে নেওয়া হয়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, দুপুর সাড়ে ১টার দিকে পার্কে ‘অশ্লীল আচরণ’ (indecent exposure) সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার পর কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
৪০ বছর বয়সী ওই নারী পুলিশকে জানান, তিনি গাড়ির দরজা খোলা রেখে ভেতরে বসেছিলেন। এ সময় পাশেই পার্ক করা একটি গাড়ির চালক তার গাড়ির কাছে এসে থামেন। তিনি দরজা বন্ধ করে দিলেও ওই ব্যক্তি তার গাড়ির কাছে এসে দরজা খুলে ফেলেন। এরপর ভুক্তভোগীর পাশে দাঁড়িয়ে প্যান্ট হাঁটু পর্যন্ত নামিয়ে নিজের গোপনাঙ্গ নিয়ে অশ্লীল আচরণ করতে থাকেন।
ওই নারী পুলিশকে জানান, লোকটি তাকে আক্রমণ করতে পারেন—এমন আশঙ্কায় তিনি আত্মরক্ষার জন্য হাত দিয়ে তাকে ধাক্কা দেন। পরে গাড়ির দরজা বন্ধ করে তা লক করতে সক্ষম হন। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ওই নারী পুলিশকে সন্দেহভাজনের গাড়ির লাইসেন্স প্লেট নম্বর এবং তার শারীরিক বর্ণনা দিতে সক্ষম হন। পুলিশ জানায়, ‘ফ্লক’ (Flock) ক্যামেরার সহায়তায় সন্দেহভাজনের গাড়ির গতিবিধি শনাক্ত করে কর্মকর্তারা স্টার্লিং হাইটস পর্যন্ত পৌঁছান। পরে স্টার্লিং হাইটস পুলিশ তাকে হেফাজতে নেয়। পুলিশ আরও জানায়, সন্দেহভাজনের গাড়ির ট্রাঙ্ক থেকে ডাক্ট টেপ, দড়ি ও জিপ-টাই (zip ties) উদ্ধার করা হয়েছে।
টেশলারের বিরুদ্ধে ‘অশ্লীল আচরণ’ এবং ‘অপরাধমূলক যৌন আচরণের উদ্দেশ্যে হামলা’র  অভিযোগ আনা হয়েছে। প্রথমটি একটি লঘু অপরাধ, যার জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং ২ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে। দ্বিতীয় অভিযোগটি বলপ্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে সংঘটিত চতুর্থ-মাত্রার অপরাধ। এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
ওয়াটারফোর্ড পুলিশ বলেছে, “এই ঘটনায় ভুক্তভোগী নারী তার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং সন্দেহভাজন ব্যক্তির গাড়িটি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার জন্য প্রশংসার দাবিদার। তিনি লাইসেন্স প্লেট নম্বর সংগ্রহ করে ঘটনাস্থলে আসা পুলিশ কর্মকর্তাদের কাছে তা সরবরাহ করে উপস্থিত বুদ্ধিরও পরিচয় দিয়েছেন।”
পুলিশ জানায়, ক্যামেরার তথ্য ও ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিসের ডেপুটিসহ কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় “বিপজ্জনক সন্দেহভাজন” টেশলারকে দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমরা নিশ্চিত যে, এই গ্রেপ্তারের ফলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।”
এদিকে, একই সন্দেহভাজন অন্য কোনো এলাকায় অনুরূপ অপরাধে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্তকারীরা আশপাশের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন