আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৩:১১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৩:১১:৩৩ পূর্বাহ্ন
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা
গত ২১ জুলাই ডেট্রয়েটের উডওয়ার্ড এভিনিউতে ই-বাইক চালানোর দৃশ্য। মিশিগানের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট কিছু স্থানে ই-বাইকের ব্যবহার নিষিদ্ধ বা নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে/David Guralnick, The Detroit News

রচেস্টার, ১৩ সেপ্টেম্বর : শহরে ই-বাইক চালিয়ে স্কুলে আসা শিক্ষার্থীদের স্কুল চত্বরে প্রবেশের পর বাইক থেকে নেমে হেঁটে যেতে হবে। ‘রচেস্টার কমিউনিটি স্কুলস’ (RCS) কর্তৃপক্ষ স্কুল চত্বরে শিক্ষার্থীদের ই-বাইক চালানো নিষিদ্ধ করেছে। ফলে ই-বাইক ব্যবহার করে স্কুলে আসা শিক্ষার্থীদের স্কুলের প্রবেশপথ বা সীমানায় পৌঁছানোর পর বাইক চালানো বন্ধ করে সেটি হাতে ধরে বা ঠেলে স্কুল ভবনের দিকে যেতে হবে।
এক বিবৃতিতে সুপারিনটেনডেন্ট নিকোলাস রুশো বলেন, “স্কুলে আসা ও ছুটির সময়টি অত্যন্ত ব্যস্ত থাকে। এ সময় শিক্ষার্থীরা হেঁটে, সাইকেলে কিংবা বিভিন্ন যানবাহন ও বাসে যাতায়াত করে। শিক্ষার্থীদের মধ্যে ই-বাইক ও ই-স্কুটারের ব্যবহার বাড়ায়, স্কুল চত্বরে এসব বৈদ্যুতিক যান চালানোর পরিবর্তে হেঁটে নিয়ে গেলে সবার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে- যা সবসময়ই আমাদের মূল লক্ষ্য।”
RCS-এর নিরাপত্তা পরামর্শক স্টিভ শেটেনহেলম জানান, স্কুল ডিস্ট্রিক্ট ই-বাইক বা ই-স্কুটারের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করছে না। তবে স্কুল চত্বরে প্রবেশের পর এসব বৈদ্যুতিক যান চালানো যাবে না; শিক্ষার্থীদের সেগুলো হেঁটে নিয়ে যেতে হবে।
বিবৃতিতে শেটেনহেলম বলেন, “আমরা বুঝি, শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার ক্ষেত্রে ই-বাইক ও ই-স্কুটার কার্যকর মাধ্যম হতে পারে। আমরা তাদের কাছ থেকে সেই সুবিধা কেড়ে নিতে চাই না। তবে স্কুল শুরুর ও ছুটির সময়ের ব্যস্ত পরিস্থিতি সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে। সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে ‘ওয়ারেন কনসোলিডেটেড স্কুলস’-এর সুপারিনটেনডেন্ট জন বার্নিয়া আগস্টের শেষ দিকে ডব্লিউজেআর (WJR)-কে জানান, ই-বাইক ব্যবহারের বিষয়ে তাদের ডিস্ট্রিক্ট একটি নির্দেশিকা প্রকাশ করেছে। তবে ওই নির্দেশিকায় কী বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
বার্নিয়া বলেন, “আমি বলব, এই কম বয়সী ছেলে-মেয়েদের গাড়ি বা বাইক চালানোর কিছু অভ্যাস কিছুটা বেপরোয়া।” ই-বাইকের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জড়িত সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতেই বাইক চালানোর ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
গত ৪ জুলাই দক্ষিণ মিশিগানে ই-বাইক চালানোর সময় ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়। এর পাঁচ দিন পর হিউরন টাউনশিপে এক কিশোর চালকের ধাক্কায় ই-বাইক আরোহী ১৩ বছর বয়সী আরেক কিশোর প্রাণ হারায়। এর আগে জুন মাসে মেট্রো ডেট্রয়েট এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে ই-বাইক আরোহী আরও দুজন নিহত হন।
ওকল্যান্ড কাউন্টির মুখপাত্র বিল মুলেন জানান, আগস্ট মাসে আনুমানিক ১৮ জন কিশোর ই-বাইক চালিয়ে নিউ হাডসনের ওকল্যান্ড/সাউথওয়েস্ট বিমানবন্দরে প্রবেশ করে রানওয়ের দিকে চলে যায়। এ ঘটনায় একজন পাইলটকে বিমানবন্দরে অবতরণের প্রক্রিয়া বাতিল করতে হয়।
সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর ব্লুমফিল্ড টাউনশিপের টেলিগ্রাফ রোডে ফুটপাত দিয়ে ইলেকট্রিক মোটরসাইকেল (ই-মোটো) চালানোর সময় ১৩ বছর বয়সী দুই কিশোর একটি ফোর্ড এফ-১৫০ ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি  হয়।
ব্লুমফিল্ড টাউনশিপ পুলিশের লেফটেন্যান্ট নিক সোলি জানান, প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বলেছেন, সবুজ সংকেত থাকা অবস্থায় এফ-১৫০ ট্রাকটি চলার সময় ই-মোটোটিকে ধাক্কা দেয়। একের পর এক দুর্ঘটনা ও নিরাপত্তা-ঝুঁকির ঘটনায় মিশিগানের বিভিন্ন পৌরসভার পাশাপাশি ওকল্যান্ড কাউন্টির স্কুল ডিস্ট্রিক্টগুলোও এখন শিক্ষার্থীদের ই-বাইক ব্যবহারে বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে।
পথচারীদের নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় নিয়ে ডিয়ারবর্ন হাইটস গত মাসে একটি অধ্যাদেশ পাস করেছে। এর আওতায় শহরের পার্ক, খেলার মাঠ, সিটি হল, লাইব্রেরি ও অন্যান্য সরকারি স্থাপনায় ই-বাইক চালানো নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে গত এপ্রিলে সাউথ লায়ন শহরেও একটি অধ্যাদেশের মাধ্যমে ডাউনটাউন ও ঐতিহাসিক এলাকায় ই-বাইক চলাচল নিষিদ্ধ করা হয়। একই অধ্যাদেশে ফুটপাতে বেপরোয়া বাইক চালানো নিষিদ্ধ, ট্রেইলে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১৫ মাইল নির্ধারণ এবং ই-মোটোর ব্যবহার বেআইনি ঘোষণা করা হয়েছে।
ম্যাকিনাক দ্বীপেও ই-বাইক চলাচল নিষিদ্ধ। তবে চলাচলে অক্ষমতা বা শারীরিক সীমাবদ্ধতা রয়েছে এমন ব্যক্তিদের জন্য এ নিষেধাজ্ঞায় ব্যতিক্রম রাখা হয়েছে। এ ধরনের ব্যক্তিরা কেবল ‘ক্লাস ১’ প্যাডেল-অ্যাসিস্ট ই-বাইক ব্যবহার করতে পারবেন, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০ মাইল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন