আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত
শিক্ষার্থীদের পাশে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক

শিক্ষা-চিকিৎসায় প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয় : হুইপ জি কে গউছ

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ১১:৩৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১১:৩৯:৪৬ পূর্বাহ্ন
শিক্ষা-চিকিৎসায় প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয় : হুইপ জি কে গউছ
হবিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর: হবিগঞ্জ সদর উপজেলার ৫৪টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক।
রোববার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ জি কে গউছ।
বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজনীন, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনকের উপদেষ্টা ও নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এবং হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
অনুষ্ঠানে বক্তব্য দেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জি, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সহসভাপতি আকবর হোসেন স্বপন, শিক্ষক আয়েশা আক্তার, অ্যাডভোকেট শ্যামল কান্তি দাস ও তাইযেবা আনোয়ার। কোরআন তেলাওয়াত করেন উমেদনগর পৌর হাই স্কুলের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল জলিল।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ জি কে গউছ বলেন, প্রবাসীরা ভালো কাজে এগিয়ে এলে সমাজ আরও সমৃদ্ধ ও সুন্দর হবে। শিক্ষা, চিকিৎসাসহ সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসীরা যে মানবিক ভূমিকা পালন করছেন, তা প্রশংসনীয়। ভবিষ্যতেও তাদের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।
পরে প্রধান অতিথি হবিগঞ্জ সদর উপজেলার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীর হাতে পাঁচ হাজার টাকা করে বৃত্তির অর্থ তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর