আটলান্টিক সিটি, ১৩ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পর্যটননগরী আটলান্টিক সিটি। ক্যাসিনো, সমুদ্রসৈকত ও বিনোদনের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে শহরটি নানা সাংস্কৃতিক ও ফ্যাশন আয়োজনেরও গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর শোবোট হোটেলে অনুষ্ঠিত হবে আটলান্টিক সিটি ফ্যাশন উইক ২০২৬।
চার দিনের এ আয়োজনে ফ্যাশনপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠবে আটলান্টিক সিটি। ফ্যাশনের বিভিন্ন ধারা ও সৃজনশীল ডিজাইন প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের মডেল ও ডিজাইনারদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এ আয়োজনে। ফ্যাশনের এ বৃহৎ আয়োজনে বিভিন্ন দেশের ডিজাইনার, মডেল, ফ্যাশন উদ্যোক্তা ও ফ্যাশনপ্রেমীরা অংশ নেবেন। এবারের আয়োজনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আটলান্টিক সিটি ফ্যাশন উইক এবার ১৫তম বার্ষিকী উদযাপন করছে।
নিউইয়র্ক, প্যারিস ও মিলান ফ্যাশন উইকের আদলে বছরে তিনবার আয়োজন করা হয় আটলান্টিক সিটি ফ্যাশন উইক। আকর্ষণীয় ফ্যাশন শোর পাশাপাশি থাকবে ডিজাইনার ও রিটেইলারদের পপ-আপ শপ। যেখানে দর্শনার্থীরা পছন্দের ডিজাইন সরাসরি কেনার সুযোগ পাবেন।
ফ্যাশন স্টাইল ম্যাগাজিন ও কিংবি মিডিয়ার অংশীদারিত্বে আয়োজিত এ ফ্যাশন উইকে বিগত বছরগুলোতে অংশ নিয়েছেন হাজারো ফ্যাশনপ্রেমী। ফ্যাশন, সৃজনশীলতা ও বিনোদনের সমন্বয়ে আটলান্টিক সিটিকে আরও আকর্ষণীয় করে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :