আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল

মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধিত পাশা খন্দকার

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০১:৩০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০১:৩০:৪৮ পূর্বাহ্ন
মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধিত পাশা খন্দকার
হ্যামট্রাম্যাক, ১৫ সেপ্টেম্বর : মিশিগানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও যুক্তরাজ্যপ্রবাসী নেতা পাশা খন্দকার এমবিইকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত রোববার সন্ধ্যায় হ্যামট্রাম্যাকের আলাদিন রেস্টুরেন্টে মিশিগান বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মিশিগানের বিভিন্ন শহর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী আব্দুর রকিব। স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা নাজমুল হাসনাত রেশাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির নেতা ও বিসিএন ইউকের সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই। বক্তব্যে তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যসচিব রেজাউল করিম নাচন, বিএনপি নেতা ইকবাল হোসেন চৌধুরী, তারেক আহমেদ চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, মোস্তফা খান, দিনার খান হাসু ও ওয়াসিমুজ্জামান রণিসহ আরও অনেকে।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে পাশা খন্দকার এমবিইকে সংবর্ধনা দেওয়া হয়। পরে অতিথি ও নেতাকর্মীরা কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন। আলোচনা, শুভেচ্ছা বিনিময় এবং বাংলাদেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস