আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’

গণেশ চতুর্থী উৎসবে সাউথ জার্সিতে নিতিন কুমারের সংগীত সন্ধ্যা

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ১০:১৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ১০:১৬:৪১ অপরাহ্ন
গণেশ চতুর্থী উৎসবে সাউথ জার্সিতে নিতিন কুমারের সংগীত সন্ধ্যা
সাউথ জার্সি, ১৭ সেপ্টেম্বর: নিউজার্সির সাউথ জার্সিতে গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে আয়োজন করা হয় মনোজ্ঞ সংগীত সন্ধ্যা। পোমোনার বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ‘ইন্ডিয়ান আইডল’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী নিতিন কুমার।
১৬ সেপ্টেম্বর বুধবার রাতে অনুষ্ঠিত এ সংগীত সন্ধ্যায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের গান পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন নিতিন কুমার। তাঁর গানের সঙ্গে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরাও।
রাত গভীর হওয়ার পরও অনুষ্ঠানজুড়ে ছিল দর্শক-শ্রোতাদের প্রাণবন্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস ও আনন্দ। পুরো আয়োজন পরিণত হয় এক উৎসবমুখর সংগীত সন্ধ্যায়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ এ সংগীত সন্ধ্যার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান উপস্থিত দর্শক-শ্রোতারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণেশ চতুর্থী উৎসবে সাউথ জার্সিতে নিতিন কুমারের সংগীত সন্ধ্যা

গণেশ চতুর্থী উৎসবে সাউথ জার্সিতে নিতিন কুমারের সংগীত সন্ধ্যা