গ্র্যান্ড র্যাপিডস, ১৮ সেপ্টেম্বর : মিশিগানে ঘণ্টায় ১৫৮ মাইল (প্রায় ২৫৪ কিলোমিটার) গতিতে গাড়ি চালানোর অভিযোগে ২৩ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে মিশিগান স্টেট পুলিশ (MSP)।
এমএসপির ষষ্ঠ ডিস্ট্রিক্ট ১৬ সেপ্টেম্বর ‘এক্স’ (X)-এ দেওয়া এক পোস্টে জানায়, বাইরন সেন্টারের বাসিন্দা ওই যুবককে বেপরোয়া গাড়ি চালানো এবং গোপনে আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে গ্র্যান্ড র্যাপিডস পোস্টের সদস্যরা এম-৬ (M-6) মহাসড়কের কাছে ইউএস-১৩১ (U.S. 131)-এর দক্ষিণমুখী লেনে একটি কালো বিএমডব্লিউ এম৫ (BMW M5) গাড়িকে ঘণ্টায় ১৫৮ মাইল গতিতে চলতে দেখতে পান।
পরে গাড়িটি তল্লাশি করে সেন্টার কনসোলের কাছে একটি গুলিভরা আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এরপর ওই যুবককে গ্রেপ্তার করে কেন্ট কাউন্টি জেলে পাঠানো হয়।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :