ভার্জিনিয়া, ১৮ সেপ্টেম্বর: বাংলাদেশ থেকে আগত জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে ভার্জিনিয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের কমফোর্ট ইন-এ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা এজেএম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপির সাবেক সহ-সম্পাদক জাকির হোসেন জাকির ও মোহাম্মদ হোসেন যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্জিনিয়া বিএনপির সভাপতি মোহাম্মদ জহির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপির সাবেক সহসভাপতি ও নিউজার্সি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দীন মাহমুদ, গ্রেটার ওয়াশিংটন ডিসি বিএনপির সাবেক সহসভাপতি ওবায়দুল হক ওভি, সাবেক সহসভাপতি মাসুদুর রহমান, সাবেক সহসভাপতি হারুনুর রশিদ, সাবেক সহসভাপতি হারুন ভুইয়া, সাবেক সহসভাপতি ইলিয়াস ভূঁইয়া লিটন, সাবেক সহ সভাপতি মুনির হোসাইন, গ্রেটার ওয়াশিংটন বিএনপির নেতা নুর মোহাম্মদ লিটন, শাহরিয়ার রহমান, কামাল পাশা ফারুক হোসেন, ফিরোজ আলম, তৈয়ুবুর রহমান, মো. মোকতার খান, সোহরাব হোসেন, ইমাম হোসেন, ইব্রাহিম ভুইয়া, ইমরান ভুইয়া, লস্কর সোহেল রানা, আল আমিন হাওলাদার, মোঃ আবদুল কাদের বাচ্চু, নুরুল আমীন, সানাউল হক ভুইয়া, মোঃ নাছিম ফেরদাওস, রিয়াদ হোসেন, সুমাইয়া ইসলাম, মাসুদ রানা, ইব্রাহিম খলিল, মাহাবুবুর রহমান,বেলাল হোসাইন, মোঃ হোসাইন (বিপ্লব), আহমেদ ইসলাম রিপন, সোহেল হোসেন (রিপন), জাকের হোসাইন মিন্টু, মিজানুর রহমান, মোহাম্মদ আলম (মিলন), তাছলিমা রহমান, জাহানার ভুইয়া, সাবিনা হোসেন পলি, লাইলা জান্নাত, মাকসুদা ভুইয়া হ্যাপী, ভার্জিনিয়া বিএনপির সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুল কাইয়ুম, মেরিল্যান্ড বিএনপির সাবেক সভাপতি নেছার আহমেদ, ভার্জিনিয়া বিএনপি নেত্রী কামরুন নাহার কণা, মেরিল্যান্ড বিএনপি নেতা কবিরুল ইসলাম, মেরিল্যান্ড বিএনপির সহসভাপতি মিজানুর রহমান, এবং ওয়াশিংটন বিএনপির সহসভাপতি মোশারফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি নাছির উদ্দিন নাছির তাঁর বক্তব্যে বিএনপিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
নাছির উদ্দিন নাছির বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের গণমানুষের উন্নয়নে আজীবন কাজ করেছেন। তাঁর দাবি, জিয়া পরিবার বাংলাদেশের জন্য যতটা অবদান রেখেছে, অন্য কোনো পরিবার ততটা অবদান রাখেনি। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে এজেএম হোসেন বলেন, আগামী ২১, ২৪ ও ২৫ সেপ্টেম্বর তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসির বিএনপি নেতাকর্মীরা সক্রিয় থাকবেন। তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনগুলোতেও ওয়াশিংটন ডিসির বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :