আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি 

অপ্রতিম হত্যা মামলায় নতুন মোড় : তিনজন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০১:৫৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০১:৫৫:৪৩ অপরাহ্ন
অপ্রতিম হত্যা মামলায় নতুন মোড় : তিনজন আটক, চলছে জিজ্ঞাসাবাদ
কুমিল্লা, ১৯ সেপ্টেম্বর: মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম। সেই বের হওয়াই যে তার জীবনের শেষ যাত্রা হবে, তা কে জানত! নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কোটবাড়ির একটি জঙ্গল থেকে উদ্ধার হয় তার নিথর মরদেহ। এবার সেই হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—তুহিন, আনাস ও ফাহিম।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা গেছে। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিল। পরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে আনাসকে এবং এর প্রায় ৩০ মিনিট পর সাড়ে ৭টার দিকে ফাহিমকে আটক করা হয়।
ওসি বলেন, সন্দেহভাজন তুহিন, আনাস ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশের অভিযান এখনও চলমান রয়েছে।
এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। সন্তানের কোনো সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় ভেঙে পড়েন তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও কথাসাহিত্যিক ড. নাহিদা বেগম।
অপ্রতিমের সন্ধানে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে তার সন্ধানের আকুতি। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর শনিবার দুপুরে আসে হৃদয়বিদারক খবর—কোটবাড়ির একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে অপ্রতিমের নিথর দেহ।
একটি ছোট্ট ছেলে মায়ের মোবাইল হাতে নিয়ে ছবি তুলতে বের হয়েছিল। মায়ের কাছে সে আর ফিরে আসেনি।তার মরদেহ উদ্ধারের পর ঘটনাটির রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি 

ফ‍্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি