আমেরিকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান

আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০২:১৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০২:১৯:৪৬ অপরাহ্ন
আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ
ওক পার্কে I-696 মহাসড়কের পশ্চিমমুখী যানবাহনগুলো সাময়িকভাবে পূর্বমুখী লেন দিয়ে চলাচল করছে। একই সময়ে পশ্চিমমুখী লেনেও যানবাহন চলাচল অব্যাহত রয়েছে, ছবিটি  ১৭ সেপ্টেম্বর  ধারণ করররা হয়েছে/Photo : Clarence Tabb Jr, The Detroit News  

ল্যান্সিং, ২০ সেপ্টেম্বর : মিশিগানের I-696 মহাসড়ক সংস্কার প্রকল্পের বড় একটি অংশের কাজ প্রায় শেষের পথে। রাজ্যের পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, লাসার রোড (Lahser Road) থেকে I-75 পর্যন্ত ফ্রিওয়ের সংস্কারকাজ ২০২৬ সালের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
M-10 থেকে I-75 পর্যন্ত I-696-এর প্রায় ৮ মাইল অংশের পূর্বমুখী লেন বন্ধ থাকায় গত দুই বছরেরও বেশি সময় ধরে বিপাকে পড়েছেন দুই লাখের বেশি চালক। সংস্কারকাজের কারণে যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।
মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের (MDOT) I-696 প্রকল্প ব্যবস্থাপক ব্রায়ান ট্র্যাভিস জানান, প্রকল্পের আওতায় I-696-এর পূর্বমুখী ও পশ্চিমমুখী উভয় পাশের মূল সড়কপথ, সব র‍্যাম্প এবং প্রায় ৬০টি সেতুর সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, আগামী মাস থেকেই পশ্চিমমুখী যানবাহনগুলো আবার নিয়মিত পশ্চিমমুখী লেনে চলাচল শুরু করবে। বর্তমানে পশ্চিমমুখী যানবাহনগুলো সাময়িকভাবে পূর্বমুখী লেনে চলাচল করছে। ট্র্যাভিস জানান, অক্টোবরের মধ্যে পশ্চিমমুখী যানবাহনকে নিজস্ব লেনে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বছরের শেষ নাগাদ পূর্বমুখী লেনও খুলে দেওয়ার আশা করা হচ্ছে। সংস্কারকাজের অগ্রগতি অনুযায়ী ধাপে ধাপে সড়ক ও র‍্যাম্পগুলো স্বাভাবিক ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২৭৫ মিলিয়ন ডলারের ‘রিস্টোর দ্য রুথার’ (Restore the Reuther) প্রকল্পের আওতায় হ্যাজেল পার্কের I-75 থেকে সাউথফিল্ডের নর্থওয়েস্টার্ন হাইওয়ে (M-10) পর্যন্ত I-696 মহাসড়কের সংস্কারকাজ চলছে। প্রকল্প ব্যবস্থাপক ব্রায়ান ট্র্যাভিস জানান, প্রকল্পের প্রথম পর্যায়ে I-275 থেকে লাসার রোড পর্যন্ত I-696-এর সংস্কারকাজ ২০২৩ ও ২০২৪ সালে সম্পন্ন করেছে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (MDOT)। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে লাসার রোড থেকে ডেকুইন্ডার রোড পর্যন্ত I-696 মহাসড়কের সংস্কার করা হবে। ট্র্যাভিস জানান, পুরো প্রকল্পের কাজ ২০২৭ সালের শরৎকালে শেষ করার লক্ষ্য রয়েছে।
রাজ্যের পরিবহন কর্মকর্তারা বলছেন, I-696-এর সংস্কার জরুরি হয়ে পড়েছিল। মহাসড়কটির অবকাঠামোর নির্ধারিত আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ায় বড় ধরনের পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দেয়। ফ্রিওয়ের উত্তরে গ্রিনফিল্ড রোডের পাশে অবস্থিত ‘এডিস গুরমে’ (Eddie’s Gourmet) রেস্তোরাঁর কর্মী এলিজাবেথ ক্রাম্বলি আশা করছেন, সংস্কারকাজ শেষ হলে স্থানীয় ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে। ২০ বছর বয়সী ক্রাম্বলি বলেন, “প্রকল্পটি সম্পন্ন হলে আমাদের ব্যবসার উন্নতি হবে। কর্মস্থলে পৌঁছানো এবং গ্রাহকদের এখানে আসা—দুটিই সহজ হবে।”
২০২৫ সালের মার্চে I-696-এর পূর্বমুখী লেনগুলো বন্ধ করার পর M-10 থেকে I-75 পর্যন্ত মহাসড়কের সংস্কারকাজ এগিয়ে যায়। একই বছরের ১৭ নভেম্বর I-75 থেকে লাসার রোড পর্যন্ত পশ্চিমমুখী চলাচলের জন্য তিনটি লেন খুলে দেওয়া হয়। তবে এসব লেনে পশ্চিমমুখী যানবাহনকে সাময়িকভাবে পূর্বমুখী পাশের সড়কপথ ব্যবহার করতে হচ্ছে।
লাসার রোড থেকে I-75 পর্যন্ত চলমান নির্মাণকাজের কারণে পূর্বমুখী যানবাহনগুলোকে M-10 হয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। প্রকল্প ব্যবস্থাপক ব্রায়ান ট্র্যাভিস জানান, এই বিকল্প পথ ব্যবহার ২০২৬ সালের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তিনি আরও জানান, পশ্চিমমুখী যানবাহনগুলো নিজস্ব লেনে ফিরে গেলে ওই পাশের সব র‍্যাম্প—প্রবেশ ও প্রস্থানের পথ—পুনরায় খুলে দেওয়া হবে। ২০২৭ সালে MDOT I-75 থেকে ডেকুইন্ডার রোড পর্যন্ত I-696-এর অংশের সংস্কারকাজে মনোযোগ দেবে। ট্র্যাভিস জানান, ওই অংশে ক্ষতিগ্রস্ত কংক্রিট মেরামত এবং সেতুগুলোর সংস্কার করা হবে।
ট্র্যাভিস বলেন, “এটি নির্মাণকাজের আরেকটি পর্যায়। এ সময় কিছু লেন বন্ধ থাকবে, তবে পুরো মহাসড়ক বন্ধ করা হবে না।”
তিনি জানান, কাজ শেষ হলে I-75 থেকে নর্থওয়েস্টার্ন হাইওয়ে পর্যন্ত I-696-এর পুরো অংশের সংস্কার সম্পন্ন হতে মোট প্রায় আট বছর সময় লাগবে। ট্র্যাভিস বলেন, প্রকল্পটি দীর্ঘমেয়াদি হলেও এর সুফল পাবেন মহাসড়ক ব্যবহারকারী অসংখ্য মানুষ, কারণ প্রতিদিন বিপুলসংখ্যক চালক তাদের যাতায়াতের জন্য এই পথ ব্যবহার করেন।
লাসার রোড থেকে I-75 পর্যন্ত চলমান সংস্কারকাজ প্রসঙ্গে ট্র্যাভিস বলেন, “পরিস্থিতি বাইরে থেকে যতটা বিশৃঙ্খল মনে হচ্ছে, এর পেছনে ততটাই সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, “২০২৫ সালে পূর্বমুখী লেন বন্ধ করার পর থেকে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। এখন প্রকল্পের কাজ শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে।”
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে পূজামণ্ডপে ঢুকে বটি দিয়ে  প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

সিলেটে পূজামণ্ডপে ঢুকে বটি দিয়ে  প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার