আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ১২:৪১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ১২:৪১:২৩ অপরাহ্ন
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ কক্ষে তিনি অধিবেশনে যোগ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন গত ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে। উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক আজ ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ পর্বে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়নসহ বৈশ্বিক বিভিন্ন সংকট ও অগ্রাধিকার নিয়ে বক্তব্য দেবেন।
এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের উচ্চপর্যায়ের সপ্তাহে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের প্রথম দিন মঙ্গলবার বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্য দেওয়ার সূচি রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ।
এবারের অধিবেশনের আরেকটি বিশেষ দিক হলো—সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, তিনি ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে এক বছর দায়িত্ব পালন করবেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক রোটেশনের আওতায় তিনি এ পদে নির্বাচিত হন।
সাধারণ পরিষদ কক্ষে প্রবেশের পর অধিবেশনের সভাপতির প্রতি সম্মান জানিয়ে নির্ধারিত আসনে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের আসনবিন্যাস অনুযায়ী, বাংলাদেশ প্রতিনিধিদলের আসন সামনের সারিতে ছিল।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। পেছনের সারিতে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
সাধারণ বিতর্কের পাশাপাশি ২৩ সেপ্টেম্বর উন্নয়ন অধিকার ও জলবায়ু কার্যক্রম, ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ২৫ সেপ্টেম্বর মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে বিশ্বের প্রায় ১৩০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান সশরীরে অংশ নেওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন