আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

আটলান্টায় চন্দ্রশেখর দত্তের একক সংগীত সন্ধ্যা

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০১:১৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০১:১৪:৫৬ পূর্বাহ্ন
আটলান্টায় চন্দ্রশেখর দত্তের একক সংগীত সন্ধ্যা
আটলান্টা, ২৩ সেপ্টেম্বর : জর্জিয়ার আটলান্টায় অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট সংগীতশিল্পী চন্দ্রশেখর দত্তের একক সংগীত সন্ধ্যা।
গত শুক্রবার সন্ধ্যায় দেশি স্ট্রিট রেস্টুরেন্টে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘তীর্থ ও পরম্পরা’র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংযুক্তা রায় ও নীল মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে এবং স্থানীয় শিল্পী, সাহিত্যিক, কবি ও কমিউনিটির বিশিষ্টজনদের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও আধুনিক গানের পরিবেশনায় চন্দ্রশেখর দত্ত উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। একের পর এক গানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সুরের আবেশে পুরো আয়োজনটি যেন হয়ে উঠেছিল এক টুকরো মিনি বাংলাদেশ। যন্ত্রসংগীতে ছিলেন অমিতাভ সেন, সুরজিত বন্দ্যোপাধ্যায়, সুভদ্র গুপ্ত, অংকন বসু ও গোলাম মহিউদ্দিন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজক ‘তীর্থ ও পরম্পরা’র কর্ণধার সংযুক্তা রায় ও নীল মজুমদার আমন্ত্রিত অতিথি ও দর্শক-শ্রোতাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ