আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০১:৩২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০১:৩২:৩২ পূর্বাহ্ন
ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
ভার্জিনিয়া, ২৩ সেপ্টেম্বর: চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তুলে ধরার উদ্যোগ ও সফল আয়োজনের সঙ্গে যুক্ত কর্মী, স্পনসর ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ভার্জিনিয়ার উডব্রিজে অ্যাপ্রিসিয়েশন পার্টির আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন (বাইটপো)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ। এতে বাইটপোর নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি মেজবান কমিটির সদস্য, স্পনসর ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ সফল মেজবান আয়োজনের জন্য বাইটপোর সদস্যদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও বড় পরিসরে মেজবান আয়োজনের ক্ষেত্রে সংগঠনটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ড. ফয়জুল ইসলাম বলেন, গত ২৩ আগস্ট ডিএমভি এলাকায় স্মরণকালের অন্যতম বৃহৎ মেজবান অনুষ্ঠিত হয়েছে। এতে কিংবদন্তি সংগীতশিল্পী নকীব খান সংগীত পরিবেশন করেন। তিনি মেজবান আয়োজনের বিভিন্ন দিক ও সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, বড় কোনো অনুষ্ঠান আয়োজন করতে গেলে নানা সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। এসব প্রতিবন্ধকতা পেরিয়ে যারা একটি আয়োজন সফল করেন, তাদের পরিশ্রম ও ইতিবাচক উদ্যোগের স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এতে আয়োজকেরা ভবিষ্যতে আরও ভালো অনুষ্ঠান আয়োজনের জন্য উৎসাহিত হবেন।
বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ মেজবান সফল করতে সহযোগিতার জন্য ডোনার, স্পন্সর, শুভাকাঙ্ক্ষী, মেজবান কমিটির সদস্য, বাইটপোর নেতৃবৃন্দ ও সদস্য এবং অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রত্যাশার চেয়ে বেশি লোকসমাগম এবং নিবন্ধন ছাড়াই বিপুলসংখ্যক অতিথির উপস্থিতির কারণে খাবার ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা হয়। নির্ধারিত সময়ের পরও কয়েকজন অতিথি খাবার না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। আগামীতে মেজবান আরও সুশৃঙ্খলভাবে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে বাইটপো সভাপতি বলেন, ভবিষ্যতে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। এ বছর যারা নিবন্ধন করেছেন, আগামী বছরের আয়োজনে তাদের জন্য ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। খাবার পরিবেশন দ্রুত ও সুশৃঙ্খল করতে চারটি পৃথক লাইন চালুর পাশাপাশি খাবার পরিবহনের সক্ষমতা তিন গুণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
ভেন্যু প্রাপ্যতা সাপেক্ষে আগামী আগস্টে ‘মেজবান ২০২৭’ আয়োজনের ঘোষণা দেন বাইটপো সভাপতি সামছুদ্দীন মাহমুদ। অনুষ্ঠানে মেজবান আয়োজনের আয়-ব্যয়ের হিসাবও উপস্থিতদের সামনে তুলে ধরেন তিনি। আগামী মেজবানে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সামছুদ্দীন মাহমুদ বলেন, পরবর্তী আয়োজনের প্রস্তুতি এমনভাবে নেওয়া হবে, যাতে কোনো অতিথিকে খাবার না খেয়ে ফিরতে না হয়। 
অনুষ্ঠানে বাইটপোর সহসভাপতি সাইফুল্লাহ খালেদ, ইভেন্ট কো-অর্ডিনেটর স্যাম রিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। আলোচনা ও স্মৃতিচারণের পাশাপাশি অ্যাপ্রিসিয়েশন পার্টিতে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের আয়োজন। মেজবানি স্টাইলে গরুর মাংসসহ বিভিন্ন পদ রান্না করেন হাসান ও স্যাম রিয়া। বারবিকিউ প্রস্তুতের দায়িত্বে ছিলেন মোহাম্মদ কোরেশী।
আড্ডা, স্মৃতিচারণ ও মেজবানি খাবারের মধ্য দিয়ে বাইটপোর সদস্য, স্পনসর, শুভাকাঙ্ক্ষী এবং মেজবান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের এই মিলনমেলার সমাপ্তি ঘটে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ