আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০১:৫৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০১:৫৩:৪৬ পূর্বাহ্ন
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর
নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্র সফররত জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছকে সংবর্ধনা দিতে প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী হবিগঞ্জবাসী। আগামী ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে গোল্ডেন প্যালেসে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, হবিগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী হবিগঞ্জবাসীর অংশগ্রহণে এ আয়োজন করা হবে। গণসংবর্ধনাকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
গণসংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মহিবুর রহমান সওদাগর ও সদস্যসচিব মিয়া মোহাম্মদ আছকির যুক্তরাষ্ট্রে বসবাসরত হবিগঞ্জবাসীকে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা হবিগঞ্জ জেলার উন্নয়ন ও প্রবাসীদের বিভিন্ন প্রত্যাশা, দাবি ও পরামর্শ তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আয়োজকরা বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত হবিগঞ্জবাসীর সঙ্গে হুইপ জি কে গউছের মতবিনিময়েরও সুযোগ তৈরি হবে এ অনুষ্ঠানে। জেলার উন্নয়ন, প্রবাসীদের সঙ্গে এলাকার মানুষের যোগাযোগ এবং ভবিষ্যৎ বিভিন্ন উদ্যোগ নিয়ে অনুষ্ঠানে আলোচনা হতে পারে।
গণসংবর্ধনা প্রস্তুতি কমিটির নেতারা জানান, অনুষ্ঠানে হবিগঞ্জের উন্নয়ন ও প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি হুইপ জি কে গউছের সঙ্গে যুক্তরাষ্ট্রপ্রবাসী হবিগঞ্জবাসীর সৌহার্দ্যপূর্ণ মিলনমেলারও সুযোগ তৈরি হবে। আয়োজকদের পক্ষ থেকে সবাইকে নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণসংবর্ধনা সফল করার আহ্বান জানানো হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর