আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১
মিশিগানে এ বছর সড়ক দুর্ঘটনায় মৃত ৬৯৪

দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ১২:০৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ১২:০৭:১৪ অপরাহ্ন
দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ
ম্যাকিনাক সিটি, ২৩ সেপ্টেম্বর: দুর্ঘটনার কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর ম্যাকিনাক ব্রিজটি বুধবার সকালে আবারও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মিশিগান স্টেট পুলিশ (MSP) জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ব্রিজের ওপর দক্ষিণমুখী দুটি গাড়ির মধ্যে একটি পেছন থেকে অন্যটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনাটি ভোর ৩টা ২৪ মিনিটের দিকে ঘটে এবং সকাল ৮টার আগেই ব্রিজটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
মঙ্গলবার রাজ্যের কর্মকর্তারা জানান, গত এক সপ্তাহে মিশিগানের সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ১২৩ জন গুরুতর আহত হয়েছেন; এ নিয়ে গুরুতর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৯১ জনে। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর মৃতের সংখ্যা ৪৯ জন এবং গুরুতর আহতের সংখ্যা ১২০ জন কম।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর