আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুলতান খাঁন সভাপতি ও নোমান মিয়া সম্পাদক 

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১২:৫৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১২:৫৫:৪৭ পূর্বাহ্ন
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু
সুলতান খাঁন সভাপতি ও নোমান মিয়া সম্পাদক

চুনারুঘাট (হবিগঞ্জ), ২৫ সেপ্টেম্বর: হবিগঞ্জের চুনারুঘাটে নবীন-প্রবীণ সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চুনারুঘাট মডেল প্রেসক্লাব। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত সাধারণ সভায় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যেই নতুন এ প্রেসক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক নিরপেক্ষ-এর চুনারুঘাট প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এস এম সুলতান খাঁনকে সভাপতি, চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়াকে সাধারণ সম্পাদক এবং মো. মাসুদ আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মনিরুজ্জামান তাহের ও মো. ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল হক নাছির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, দপ্তর সম্পাদক মো. মাস্টার ফজল মিয়া, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক জুয়েল আকরাম রানা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুর রহমান রিয়াদ। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসাদ ঠাকুর, এম এস জিলানী আখনজী, মীর জুবায়ের আলম ও রাসেল মিয়া তালুকদার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার। এ সময় চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসা খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত প্রেসক্লাবের সভাপতি এস এম সুলতান খাঁনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নোমান মিয়া।
সভায় বক্তারা বলেন, চুনারুঘাটের মানুষের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে চুনারুঘাট মডেল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সভায় নবগঠিত চুনারুঘাট মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য এবং স্থানীয় সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা কামনা করা হয়।।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড