লন্ডন, ২৬ সেপ্টেম্বর : বিলেতে বসবাসরত সৈয়দপুরবাসীর প্রথম যুবসংগঠন সৈয়দপুর যুব কল্যাণ পরিষদ লন্ডন-এর উদ্যোগে কৃতিজনদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার স্থানীয় একটি অভিজাত হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সৈয়দপুর গ্রামের মেয়র, লর্ড মেয়রসহ ১১ জন কাউন্সিলর নির্বাচিত হয়ে বিরল কৃতিত্ব অর্জন করায় তাঁদের সম্মাননা জানাতে যুব কল্যাণ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সান্ডারল্যান্ড বাংলাদেশি ইন্টারন্যাশনাল সেন্টারের বারবার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককেও সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের সভাপতি জিয়াউল ইসলাম সৈয়দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ সোয়াইব আহমেদ। অনুষ্ঠানে আগত অতিথিরা তাঁদের বক্তব্যে যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে একই গ্রামের ১১ জন বাসিন্দা লর্ড মেয়র, মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হওয়ার বিরল কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি যুক্তরাজ্যের রাজনৈতিক, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নে সৈয়দপুরের মানুষের অবদানের কথাও তুলে ধরেন। বক্তারা বলেন, গুণী ব্যক্তিদের সম্মান ও ভালোবাসা জানানোর মধ্য দিয়ে সৈয়দপুর যুব কল্যাণ পরিষদ শুধু তাঁদের কৃতিত্বকেই স্বীকৃতি দেয়নি, বরং সৈয়দপুর গ্রামের শেকড়, আদর্শ ও ঐতিহ্যও সবার সামনে তুলে ধরেছে।
যাঁদের সম্মানে এ আয়োজন করা হয়, তাঁরা হলেন—পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদির, কিডারমিনস্টার সিটি মেয়র সাজু মিয়া, কাউন্সিলর কামাল কোরেশী, কাউন্সিলর সৈয়দ হুসেন আহমদ, কাউন্সিলর সাজনা আলী, কাউন্সিলর সৈয়দা সায়মা আহমদ, কাউন্সিলর সৈয়দা ফেরদৌসী পাশা, কাউন্সিলর সৈয়দ ফায়সাল আহমদ, কাউন্সিলর সৈয়দ আনওয়ার আহমদ এবং সান্ডারল্যান্ড বাংলাদেশ কমিউনিটি সেন্টারের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক আহমদ ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শাহীন আহমদ।
অনুষ্ঠানে আগতদের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিবিদ মারুফ চৌধুরী, কমিউনিটি লিডার সৈয়দ আবুল কাসেম, অধ্যাপক সৈয়দ মুহাদ্দিস আহমেদ, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির, সলিসিটর সৈয়দ শাহীন আহমেদ, মাস্টার সৈয়দ ফররুখ আহমেদ, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেট্সের সাবেক স্পীকার আহবাব হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব শেখ আবুন্নুর, সৈয়দপুর শামসিয়া সমিতির সাবেক সভাপতি আহমদ কুতুব, প্রফেসার শামসুন্নাহার, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি তফাজ্জল মিয়া, শিক্ষাবিদ শেখ সুজাউল্লা তালহা, সাবেক চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, এটিএন বাংলার হেড অব নিউজ সায়েম চৌধুরী, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সভাপতি কাউন্সিলর তফজ্জুল হোসেন, কাউন্সিলর সাদিকুর রহমান, পাইল গাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মখলিসুর রহমান, সাংবাদিক সৈয়দ আনাস পাশা, কবি মাশুক ইবনে আনিস, ছড়াকার দিলু নাসের, সৈয়দ আহমদ শরীফ আসকির, সাংবাদিক সৈয়দ জহরুল হক, সৈয়দ জিল্লুল হক, এমদাদ হুসেন টিপু, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এবিসি নিউজের সম্পাদক আব্দুল বাছির, সৈয়দপুর যুবকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ, হাফিজ সৈয়দ নাঈম আহমেদ, হিলাল সাইফ, মাহবুবুর রহমান কোরেশী, সৈয়দ মামুন আহমেদ, সাব্বির আহমেদ প্রমুখ।
সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম সৈয়দ তাঁর বক্তব্যে গত দুই বছরে গৃহীত বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। আগামী দিনেও নতুন কমিটি একই ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত এর কার্যক্রম ও গতিশীলতা বজায় রাখতে যারা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, একই অনুষ্ঠানে সৈয়দপুর যুব কল্যাণ পরিষদের বিজিএম (BGM) অনুষ্ঠিত হয়। সভায় সাবজেক্ট কমিটির মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সাবজেক্ট কমিটির পক্ষ থেকে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান। ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শেখ রেজওয়ানুর রহমান এবং ট্রেজারার মুফতি সৈয়দ রিয়াজ আহমদ।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম সৈয়দপুরের বিপুলসংখ্যক মানুষ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাস করছেন। প্রবাসে বসবাসরত সৈয়দপুরবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে নিয়মিত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে লন্ডনে আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট, গ্রীষ্মকালীন পিকনিক ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট অন্যতম। এসব আয়োজনে সৈয়দপুরের বিভিন্ন দলের অংশগ্রহণ থাকে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

এ রহমান অলি :