আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০১:৫১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০১:৫১:০৯ অপরাহ্ন
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাউজান, ২৬ সেপ্টেম্বর: ‘ধম্মচর্চা ও মানবতায় গড়ে উঠুক মানবিক বৌদ্ধ সমাজ’ এই প্রত্যয়ে চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মানব কল্যাণে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ধম্মশিক্ষা ও প্রজ্ঞাচর্চা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সংবর্ধনা এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাউজানের আধার মানিক বোধি নিকেতন বিহারের বৈল্যার দীঘির পাড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোধি নিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যশ্রী ভিক্ষু। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক রাজু বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের ভাইস প্রেসিডেন্ট লায়ন উজ্জল কান্তি বড়ুয়া এবং দীপঙ্কর প্রজ্ঞাবার্তার প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রণব বড়ুয়া। সম্মানিত অতিথি ছিলেন যীশু চৌধুরী, সুমন বড়ুয়া ও বিধান বড়ুয়া।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা উৎফল বড়ুয়াকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সচিব মনোনীত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সমাজকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচটি মানবিক সংগঠন—রাউজান ব্লাড ব্যাংক, আর্য্য সংঘ, করুণা সংঘ, ছন্দক এবং বৈল্যার দীঘির পাড় পল্লী উন্নয়ন সংঘকে সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া ধম্মশিক্ষা ও প্রজ্ঞাচর্চা প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৫০ শিক্ষার্থীর প্রত্যেককে সার্টিফিকেট, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
পবিত্র ত্রিপিটক থেকে বুদ্ধবাণী পাঠ করেন জ্ঞানরক্ষিত শ্রমণ। ‘মানব কল্যাণে ধম্মকথা’র সহ-সভাপতি একান্ত বড়ুয়া বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন শ্রবণ বড়ুয়া আকাশ। স্বাগত বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক সুপ্রিয়াল বড়ুয়া।
সংগঠনের সভাপতি অভি বড়ুয়া অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভিডিও কলে যুক্ত হয়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অশ্মি বড়ুয়া ও প্রারম্ভ বড়ুয়া।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে রাউজান ব্লাড ব্যাংক। কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন অন্তু বড়ুয়া (১), সনজিত বড়ুয়া বিকি, অন্তু বড়ুয়া (২), সুমেধ চৌধুরী, সৌমিক বড়ুয়া, হৃদয় চৌধুরী, অর্পন বড়ুয়া, বিজয় বড়ুয়া, সুস্ময় বড়ুয়া, চিনময় বড়ুয়া, বিকি বড়ুয়া, তমাল বড়ুয়া, রবিন বড়ুয়া, শিপন বড়ুয়া, সুমিত বড়ুয়া ও সাগর বড়ুয়া।
বক্তারা বলেন, ধম্মচর্চা ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সহমর্মিতা ও প্রজ্ঞার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যেই ‘মানব কল্যাণে ধম্মকথা’ প্রতিষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও ধম্মশিক্ষা, প্রজ্ঞাচর্চা ও মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন