আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ

মাধবপুরে সড়কের পাশে ৭ হাজারের বেশি তালবীজ রোপণ

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১২:২৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১২:২৫:১১ অপরাহ্ন
মাধবপুরে সড়কের পাশে ৭ হাজারের বেশি তালবীজ রোপণ
মাধবপুর (হবিগঞ্জ), ২৭ সেপ্টেম্বর : হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশে সবুজায়ন ও পরিবেশ রক্ষার লক্ষ্যে বিভিন্ন এলাকায় তালবীজ রোপণ করা হয়েছে। স্থানীয় কয়েকটি সংগঠন ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে গোপালপুর-এক্তারপুর, বুল্লা-ছাতিয়াইন, হরিশ্যামা-শাহপুরসহ বিভিন্ন সড়কে এসব তালবীজ রোপণ করা হয়।
উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাওফুল ফাউন্ডেশনের সৌজন্যে ও কামরুলের সহযোগিতায় গোপালপুর থেকে এক্তারপুর সড়কের পাশে প্রায় ১ হাজার ৬০০টি তালবীজ রোপণ করা হয়। পরে বুল্লা মানবিক টিমের অর্থায়নে বুল্লা-ছাতিয়াইন সড়কে আরও ৯০০টি তালবীজ রোপণ করা হয়।
এ ছাড়া মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের উদ্যোগে আরও ৩ হাজার তালবীজ সংগ্রহ করা হয়। এর মধ্যে হরিশ্যামা-শাহপুর সড়কে ৯০০টি, বুল্লা-বরগ সড়কে ৬০০টি, মৌজপুর-ঘিলাতুলী সড়কে ৭০০টি এবং গুমুটিয়া থেকে নদীর পাড় পর্যন্ত ৩০০টি তালবীজ রোপণ করা হয়েছে।
তালবীজ রোপণে সাঈদ বোরহান উদ্দিন খানসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা শ্রম দেন।
উদ্যোক্তারা জানান, সড়কের পাশে তালগাছের সংখ্যা বাড়ানো এবং এলাকার সবুজায়নে ভূমিকা রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা বীজ থেকে গাছ জন্মালে ভবিষ্যতে এসব তালগাছ সড়কের পাশে ছায়া সৃষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।v

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা

সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা