আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি

নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’ 

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০১:৫৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০১:৫৩:২৫ পূর্বাহ্ন
নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’ 
নিউইয়র্ক, ২৮ সেপ্টেম্বর : মুক্তিযুদ্ধ ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নিউইয়র্কের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ৮৬ বছর বয়সী অবিনাশ আচার্য্য এবং সমাজসেবক ৮৩ বছর বয়সী সুশীল সাহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘বাংলাদেশী হিন্দু সম্প্রদায়, নিউইয়র্ক’-এর উদ্যোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জ্যামাইকার ১৪৮-৪৬ হিলসাইড অ্যাভিনিউয়ের দ্বিতীয় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. ভোলানাথ বণিক।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শ্রী নিত্যানন্দ কিশোর দাস প্রভু। পরে সংবর্ধিত দুই অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সুবর্ণা সেনগুপ্ত, সুলেখা পাল ও রিনা সাহা। অবিনাশ আচার্য্য ও সুশীল সাহাকে ক্রেস্ট প্রদান করেন ড. দ্বিজেন ভট্টাচার্য্য ও অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত। আলপনা গুহ ও সুমিত্রা সেন তাঁদের দুজনকে শাল পরিয়ে সম্মানিত করেন।
অনুষ্ঠানে শীতাংশু গুহ তাঁর সদ্য প্রকাশিত বই ‘বাংলাদেশ: এক্সটিনসন অফ হিন্দুজ ইন গ্লোবাল কন্টেস্ট’ সংবর্ধিত দুজনের হাতে তুলে দেন। পরে অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করেন। এরপর উপস্থিত সবাই সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আগুনের পরশমণি’ গানটি পরিবেশন করেন।
অবিনাশ আচার্য্য ও সুশীল সাহাকে কংগ্রেশনাল প্রক্লেমেশন প্রদান করা হয়। ড. দিলীপ নাথ ও দীপা নাথ প্রক্লেমেশনটি পড়ে শোনান। এদিকে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের পক্ষ থেকে সংবর্ধিত দুজনের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন সুভাষ কুমার সাহা ও অর্ধেন্দ্র কিশোর বিশ্বাস।
সংবর্ধিত মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ইংরেজিতে তাঁর জীবনের নানা অধ্যায় তুলে ধরেন। বিশেষ করে মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ও অভিজ্ঞতার কথা তিনি উপস্থিত দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরেন। তাঁর বক্তব্য চলাকালে হলজুড়ে নেমে আসে পিনপতন নীরবতা। গভীর মনোযোগে তাঁর বক্তব্য শোনেন উপস্থিত সবাই।
সমাজসেবক সুশীল সাহা তাঁর বক্তব্যে সমাজসেবা, রাজনীতি ও ব্যক্তিজীবনের নানা ঘটনা ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় দুই সংবর্ধিত ব্যক্তিই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, নিউইয়র্কে ৮০ বছরের বেশি বয়সী দুজন বিশিষ্ট ব্যক্তিকে তাঁদের দীর্ঘদিনের অবদান ও কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে একসঙ্গে সম্মান জানানোর এ আয়োজন ব্যতিক্রমী। তাঁরা বলেন, সমাজের প্রবীণ ও আলোকিত মানুষদের সম্মান জানানো নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস। দুই সংবর্ধিত ব্যক্তির সুস্থ, দীর্ঘ ও কর্মময় জীবন কামনা করেন তাঁরা, যাতে ভবিষ্যতেও তাঁরা সমাজের কল্যাণে অবদান রাখতে পারেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. প্রভাত দাস, চন্দন সেনগুপ্ত, নবেন্দু দত্ত, ড. দ্বিজেন ভট্টাচার্য্য, বিষ্ণু গোপ, রিনা সাহা, দীপিল নাথ, রামদাস ঘরামী, অঞ্জন ভট্টাচার্য্য, পরেশ সাহা, কৃষেন্দু রুদ্রসহ অনেকে। এ সময় ক্যালিফোর্নিয়া থেকে টেলিফোনে শুভেচ্ছা জানান ত্রিপুরা ও মেঘালয়ের সাবেক গভর্নর ড. তথাগত রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সঞ্জিত ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, অসীম সাহা, পার্থ সাহা, নিতাই পাল, ডা. টমাস দুলু রায়, গোপন সাহা, পিনাকী তালুকদার, শুক্লা ভৌমিক, বুলবুল ভৌমিক, শিবু পোদ্দার, শিবু শর্মা, ধ্রুব চক্রবর্তী, পরিমল, ঝুমুর ভট্টাচার্য্য, দীনেশ মজুমদার, সুমি ও সুজন, সুমিত্রা সেন, গণেশ ভৌমিক, রঞ্জন ভট্টাচার্য্য, অনিন্দিতা ভট্টাচার্য্য, সুকান্ত দাস টুটুল, প্রদীপ কুন্ডু, আশীষ পাল, আশীষ রায়, জয়দেব গাইন, শক্তি গুপ্ত, ইন্দ্রজিৎ সরকার, রণেশ চক্রবর্তী, অনুপ কুমার ও ড. চন্দন সরকারসহ অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শীতাংশু গুহ। পরে নৈশভোজের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’ 

নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’