সাউথফিল্ড, ২৮ সেপ্টেম্বর : সাউথফিল্ডে একটি বাড়িতে গোলাগুলির ঘটনায় একটি কুকুর গুলিবিদ্ধ হয়েছে। সোমবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় বাড়ির কোনো বাসিন্দা আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ‘১২ মাইল’ ও ‘এভারগ্রিন’ রোডের কাছে শ্যারন লেনের ২৯৪০০ ব্লকের একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে তারা বাড়িটির সামনের দরজায় একাধিক গুলির চিহ্ন দেখতে পান।
তদন্তে পুলিশ নিশ্চিত হয়, বাড়ির ভেতরে থাকা কোনো মানুষ গুলিবিদ্ধ হননি। তবে একটি কুকুর গুলিবিদ্ধ হয়েছে। আহত কুকুরটি বেঁচে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে সাউথফিল্ড পুলিশ বিভাগে (248) 796-5500 নম্বরে অথবা ক্রাইম স্টপার্স অব মিশিগান-এ 1-800-SPEAK-UP নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :