আমেরিকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:০৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:০৬:০৯ অপরাহ্ন
সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই
সিলেট, ২৯ সেপ্টেম্বর : সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকমের সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিন আর নেই। মঙ্গলবার ভোর ৪টার দিকে সিলেট নগরীর সাদারপাড়াস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
তুহিনুল হক তুহিন দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, অপরাধ, জনস্বার্থ ও স্থানীয় নানা বিষয় নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন।
সাংবাদিকতায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাদারিত্বের কারণে তিনি সহকর্মীদের কাছে ছিলেন পরিচিত ও সম্মানিত মুখ। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিকতায় একটি শূন্যতার সৃষ্টি হলো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স