আমেরিকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা

কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১২:৫৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১২:৫৫:২৭ অপরাহ্ন
কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার
ডেট্রয়েট, ৩০ সেপ্টেম্বর: কোভিড-১৯ মহামারি চলাকালে সরকারি ঋণ জালিয়াতির একটি চক্র পরিচালনার অভিযোগে এক ব্যক্তি দোষ স্বীকার করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ফেডারেল আদালতের নথি অনুযায়ী, ৩৭ বছর বয়সী জাওয়ান সিম্পসন মঙ্গলবার ইলেকট্রনিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জালিয়াতি বা ‘ওয়্যার ফ্রড’-এর একটি অভিযোগে দোষ স্বীকার করেন।
মিশিগানের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, এ অপরাধে সিম্পসনের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত ফেডারেল কারাদণ্ড হতে পারে। তবে তার সাজা ঘোষণার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
ফেডারেল কর্মকর্তারা জানান, সিম্পসন পেশায় একজন কর প্রস্তুতকারক ও সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ)। তিনি স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (SBA) পে-চেক প্রোটেকশন প্রোগ্রাম (PPP) থেকে জালিয়াতির মাধ্যমে ২০ লাখ ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এফবিআইয়ের ডেট্রয়েট ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল এজেন্ট জেনিফার রুনিয়ান এক বিবৃতিতে বলেন, জাতীয় সংকটের সময়ে ব্যক্তিগত আর্থিক লাভের জন্য ফেডারেল সহায়তা কর্মসূচির অপব্যবহার করা জনবিশ্বাসের প্রতি গুরুতর বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, সিম্পসনের দোষ স্বীকার জবাবদিহিতা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বুধবার সিম্পসনের আইনজীবী স্যামুয়েল বেনেট জানান, তার মক্কেল নিজের দায় স্বীকার করে নিয়েছেন।
সিম্পসনের আইনজীবী স্যামুয়েল বেনেট বলেন, “তিন বছরেরও বেশি সময় আগে তদন্ত শুরু হওয়ার পর থেকেই মিস্টার সিম্পসন তার কর্মকাণ্ডের দায়ভার গ্রহণ করেছেন। তিনি কখনোই নিজের আচরণের জন্য কোনো অজুহাত দেখাননি। গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে ২০২১ সালে নেওয়া সিদ্ধান্তগুলোর দায় স্বীকার করেছেন, যে সময়টি ছিল তার জীবনের অত্যন্ত কঠিন একটি অধ্যায়। এখন তিনি বিষয়টি পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে আগ্রহী।”
কর্তৃপক্ষ জানিয়েছে, দোষ স্বীকারের চুক্তিতে সিম্পসন স্বীকার করেছেন যে তিনি পরিবারের সদস্য, বন্ধু এবং কর-সংক্রান্ত সেবার মক্কেলদের—যাদের মধ্যে অ্যামট্রাকের কর্মীরাও ছিলেন—প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২ হাজার থেকে ৩ হাজার ডলার ফি-এর বিনিময়ে তিনি তাদের পে-চেক প্রোটেকশন প্রোগ্রামের (PPP) আওতায় মহামারিকালীন সহায়তা ঋণের জন্য আবেদন ও যোগ্যতা অর্জনে সহায়তা করবেন।
২০২০ সালের মার্চে চালু হওয়া PPP কর্মসূচির মাধ্যমে কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জরুরি আর্থিক সহায়তা দেওয়া হয়। কর্মসূচির শর্ত অনুযায়ী, ঋণগ্রহীতারা নির্ধারিত যোগ্যতা ও অর্থ ব্যয়ের শর্ত পূরণ করলে ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (SBA) ঋণ মওকুফ করতে পারত।
তদন্তকারীদের অভিযোগ, ২০২১ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে সিম্পসন এই কর্মসূচির আওতায় ১১১টি আবেদন জমা দেন, যেগুলোতে মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। এসব আবেদনের সঙ্গে তিনি কর বিবরণীসহ বিভিন্ন জাল নথিপত্র তৈরি করে জমা দিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, এই জালিয়াতির মাধ্যমে সিম্পসন সরকারি তহবিল থেকে প্রায় ২৩ লাখ (২.৩ মিলিয়ন) ডলার হাতিয়ে নেন।
২০২৫ সালের নভেম্বরে ফেডারেল আদালতে সিম্পসনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়।
মিশিগানের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি জেরোম গর্গন এক বিবৃতিতে বলেন, “একজন কর প্রস্তুতকারক হিসেবে জাওয়ান সিম্পসনের ওপর যে আস্থা রাখা হয়েছিল, তিনি তার অপব্যবহার করে ২০ লাখ ডলারের বেশি অর্থ আত্মসাৎ এবং আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।”
মিশিগানে বিভিন্ন ধরনের জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে সিম্পসনও একজন। সোমবার বেভারলি হিলসের এক ব্যক্তিকে ফেডারেল কোভিড-১৯ সহায়তা তহবিল থেকে ২০ লাখ ডলারের বেশি অর্থ আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ইলেকট্রনিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত সপ্তাহে ডিয়ারবর্নের এক নারীর বিরুদ্ধে মেডিকেড জালিয়াতির অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়েছে, তিনি এমন কিছু দন্তচিকিৎসা সেবার জন্য বিল করেছেন, যা প্রকৃতপক্ষে কখনোই প্রদান করা হয়নি। তার বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার একটি অভিযোগসহ মেডিকেড জালিয়াতির ১৪টি অভিযোগ আনা হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে, ২০২২ সালের হারিকেন ‘ইয়ান’-এ ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ দুর্যোগ সহায়তা তহবিল আত্মসাতের দায়ে মাসকেগন কাউন্টির এক নারীকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স