আমেরিকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

লন্ডনে বসে প্রাণের ক্যাম্পাসে ফিরলেন সৈয়দপুর পাইলটের ’৯৩ ব্যাচ

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০১:০৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০১:০৭:৫৬ পূর্বাহ্ন
লন্ডনে বসে প্রাণের ক্যাম্পাসে ফিরলেন সৈয়দপুর পাইলটের ’৯৩ ব্যাচ
লন্ডন, ১ অক্টোবর : ‘স্মৃতির টানে প্রাণের আঙিনায়’—দীর্ঘ ৩৪ বছর পর আবারও কৈশোরের প্রাণোচ্ছল দিনগুলোতে ফিরে যাওয়ার সুযোগ পেলেন সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি ’৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের নিয়ে আয়োজন করা হয় এক আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠান।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা ’৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রাণভরে আড্ডা, স্মৃতিচারণ আর স্কুলজীবনের নানা সুখস্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে কিছু সময়ের জন্য সবাই যেন ফিরে যান প্রিয় সেই শিক্ষাপ্রতিষ্ঠানের স্মৃতিময় ক্যাম্পাসে। একই সঙ্গে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় তাদের প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের।
পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লন্ডনে বসবাসরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দীর্ঘদিন পর সহপাঠীদের একসঙ্গে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ফিরে যান কৈশোরের সেই আনন্দময় দিনগুলোর স্মৃতিতে।
গত ২৮ সেপ্টেম্বর সোমবার লন্ডনের একটি অভিজাত হলরুমে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্মৃতিচারণ পর্ব যৌথভাবে পরিচালনা করেন সাজিদুর রহমান ও সুহেল আহমেদ। 

স্মৃতিচারণে  অংশ নেন বিদ‍্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যথাক্রমে প্রাচ‍্যের অক্সফোর্ড খ‍্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজচত্বরে বেড়ে ওঠা পরিচ্ছন্ন রাজনীতির অহংকার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মুহাদ্দিস আহমেদ,  সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আবুল কাসেম, জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি বিশিষ্ট শিক্ষানুরাগী মল্লিক শাকুর ওয়াদুদ, বিশিষ্ট আইনজীবী সৈয়দ শাহীন আহমেদ সলিসিটর,বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশা, সাংবাদিক সৈয়দ জহরুল হক, যুবরাজনীতির আলোকিত ব্যক্তিত্ব মোঃ তারিফ আহমেদ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবীমুখ শাহ আলম কোরেশী,  সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের সাবেক সভাপতি সৈয়দ তারেক আহমেদও বর্তমান সভাপতি সৈয়দ আশফাক আহমেদ, সদ্য সাবেক সভাপতি জিয়াউল ইসলাম সৈয়দ, ছড়াকার হিলাল সাইফ, মাহবুবুর রহমান কোরেশী, সৈয়দ জামিল প্রমুখ । 
৯৩ ব‍্যাচের মধ্যথেকে স্মৃতিচারণ করেন শেখ রেজওয়ানুর রহমান, কয়ছর মিয়া, রয়েছ মিয়া, আলী আকবর, হিফজুর রহমান, রায়েছ মিয়া, সোয়েব আহমদ, মল্লিক মোসলেহ উদ্দিন মিটু, লুৎফর রহমান মেরাজ, আব্দুল মুমিত নিজাম, শাহেদ ইমরান, ওমর শরীফ পিয়ার, সৈয়দ শাহীন, শেখ তাহের প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শরীফ আহমেদ, আবু আহমেদ মসকুর, মজনু সাবের, কামরুল ইসলাম, রফিকুল হাসান হিরণ, সৈয়দ হোসেন আহমেদ, সৈয়দ সুমন, সৈয়দ সাকির প্রমুখ।
স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা এসএসসি ’৯৩ ব্যাচের এই উদ্যোগকে যুক্তরাজ্যের বুকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বৃহত্তর মিলনমেলার একটি সূচনা পর্ব হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ